সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপে মালাউই

অনলাইন ডেস্ক: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
- সংগৃহীত ছবি

বিশ্ব ফুটবলে মালাউই খুব পরিচিত নাম নয়। আফ্রিকার ফুটবলেও দেশটির অবস্থান অনেকটাই আড়ালে। তবে সেই মালাউইই এবার লিখেছে এক অবিশ্বাস্য রূপকথা। উইমেন’স আফ্রিকা কাপ অব নেশন্সে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় প্রথমবারের মতো ফিফা নারী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তারা।

রবিবার মরক্কোর রাবাতে কোয়ার্টার-ফাইনালে আফ্রিকার অন্যতম শক্তিশালী দল ঘানাকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ে মালাউই। এই জয় কতটা বিস্ময়কর, তা বোঝা যায় দুই দলের ফিফা র‍্যাঙ্কিংয়ে চোখ রাখলেই। মালাউইয়ের অবস্থান ১৫৩ নম্বরে, আর ঘানা ৬০ নম্বরে।

নারী ফুটবলে মালাউইয়ের যাত্রা শুরু এই শতাব্দীর শুরুতে। ২০০২ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা দলটিই এবার পা রাখতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে।

টুর্নামেন্টের শুরু থেকেই চমক দেখিয়েছে মালাউই। প্রথম ম্যাচেই তারা ৩-২ গোলে হারিয়ে দেয় আফ্রিকার রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন নাইজেরিয়াকে। র‍্যাঙ্কিংয়ে মালাউইয়ের চেয়ে ১১৭ ধাপ এগিয়ে থাকা দলকে হারিয়ে নিজেদের সামর্থ্যের জানান দেয় তারা।

এরপর দ্বিতীয় ম্যাচে মিশরকে ৩-১ গোলে হারায় মালাউই। র‍্যাঙ্কিংয়ে ৫৪ ধাপ এগিয়ে থাকা মিশরের বিপক্ষেও তাদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অবশ্য ৮৮ ধাপ এগিয়ে থাকা জাম্বিয়ার কাছে হেরে যায় তারা। তবে মুখোমুখি লড়াইয়ের ফলের ভিত্তিতে গ্রুপের শীর্ষ দল হিসেবেই কোয়ার্টার-ফাইনালে ওঠে মালাউই।

কোয়ার্টার-ফাইনালেও থামেনি তাদের রূপকথার যাত্রা। তিনবারের বিশ্বকাপ খেলুড়ে ঘানাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করে তারা।

উইমেন’স আফ্রিকা কাপ অব নেশন্সের সেমি-ফাইনালে ওঠা চার দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। মালাউইয়ের আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আলজেরিয়া, স্বাগতিক মরক্কো ও ক্যামেরুন।

সেমি-ফাইনালে মালাউইয়ের প্রতিপক্ষ আলজেরিয়া। অন্য ম্যাচে স্বাগতিক মরক্কোর মুখোমুখি হবে ক্যামেরুন। ফলে এবারের উইমেন’স আফ্রিকা কাপ অব নেশন্সে নতুন চ্যাম্পিয়ন পাওয়াও নিশ্চিত হয়েছে।

এদিকে আগের নয়টি বিশ্বকাপের প্রতিটিতেই খেলা নাইজেরিয়া এবার কোয়ার্টার-ফাইনালে ক্যামেরুনের কাছে হেরে গেছে। তবে তাদের বিশ্বকাপ-স্বপ্ন পুরোপুরি শেষ হয়ে যায়নি। জটিল প্লে-অফের মাধ্যমে আফ্রিকার আরও দুটি দল বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগ পাবে।

নারী বিশ্বকাপের দশম আসর আগামী জুন-জুলাইয়ে ব্রাজিলে অনুষ্ঠিত হওয়ার কথা। আর সেই বিশ্বকাপেই প্রথমবারের মতো দেখা যাবে মালাউইকে—যে দলের যাত্রা শুরু হয়েছিল মাত্র ২৪ বছর আগে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর