রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে পৃথক অভিযানে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৪ রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার স্কুল কলেজ ফাঁকি দিয়ে আড্ডা, পুলিশের অভিযান, শিক্ষার্থীদের বুঝিয়ে মুক্তি পাউবোর বদলি-পদায়নে স্বচ্ছতাসহ ৫ দফা দাবি শুটিংয়ের সময় বরফ চিবিয়ে তৃষ্ণা মেটাতেন বিজয় এল‌ডি‌সি উত্তর‌ণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য : সারাহ কুক নির্বাচনে নারীদের অংশগ্রহণের রাজনৈতিক পরিবেশ নিশ্চিতে গুরুত্বারোপ ইসি সানাউল্লাহর যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষ করার যে পথ দেখালো ইরান কুমিল্লায় গ্রেফতার ২৫ কিশোর টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান

রাজশাহী প্রতিনিধি : / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদস্যদের সন্তানদের মধ্যে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২৪ ও ২০২৫-এর সম্মানী, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে। এতে ৬৯ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়া হয়।

রোববার (৪ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিলশেডে আরএমপির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম। অনুষ্ঠানে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, সহকর্মীদের সন্তানদের মেধার স্বীকৃতি ও তাদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতেই বাংলাদেশ পুলিশ এ মেধাবৃত্তি চালু করেছে। মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও মেধার মাধ্যমে তারা এ সাফল্য অর্জন করেছে।

তিনি বলেন, এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ হওয়া জীবনের একটি ধাপ মাত্র। এখান থেকেই শিক্ষার্থীদের সামনে নতুন অধ্যায়ের সূচনা হয়। বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, মেডিকেল কলেজসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। ফলাফল আশানুরূপ না হলেও হতাশ না হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে আরও পরিশ্রম করার আহ্বান জানান তিনি।

পুলিশ কমিশনার আরও বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক ও নৈতিক মানুষ হতে হবে। মা-বাবার ত্যাগের মূল্য দিতে হবে। একই সঙ্গে শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী কানিজ ফাতিমা মিম ও এক পুলিশ সদস্য অভিভাবক তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। তাঁরা মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার এ উদ্যোগের জন্য বাংলাদেশ পুলিশ ও আরএমপির প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর