সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন নিয়ে আরডিএ চেয়ারম্যানের আলোচনা বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় রাজশাহীতে পৃথক অভিযানে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৪ রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার স্কুল কলেজ ফাঁকি দিয়ে আড্ডা, পুলিশের অভিযান, শিক্ষার্থীদের বুঝিয়ে মুক্তি পাউবোর বদলি-পদায়নে স্বচ্ছতাসহ ৫ দফা দাবি শুটিংয়ের সময় বরফ চিবিয়ে তৃষ্ণা মেটাতেন বিজয় এল‌ডি‌সি উত্তর‌ণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য : সারাহ কুক নির্বাচনে নারীদের অংশগ্রহণের রাজনৈতিক পরিবেশ নিশ্চিতে গুরুত্বারোপ ইসি সানাউল্লাহর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন নিয়ে আরডিএ চেয়ারম্যানের আলোচনা

রাজশাহী প্রতিনিধি : / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

রাজশাহীর সার্বিক উন্নয়ন, নগর অবকাঠামো সম্প্রসারণ ও আধুনিক নগর ব্যবস্থাপনা নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

রবিবার দুপুর ২টায় আরডিএর সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। সভায় সংস্থাটির বিভিন্ন শাখার প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় রাজশাহীর নগর উন্নয়নের বিভিন্ন দিক, অবকাঠামো সম্প্রসারণ, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি নগরীর বিদ্যমান সমস্যা চিহ্নিত করে টেকসই সমাধান এবং ভবিষ্যৎ নগর উন্নয়ন পরিকল্পনায় সম্ভাব্য সহযোগিতার বিষয়েও মতবিনিময় করা হয়।

আরডিএ চেয়ারম্যান বলেন, রাজশাহীকে পরিকল্পিত, নিরাপদ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ ও সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, নগরীর ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সম্ভাব্য সহযোগিতা কাজে লাগিয়ে রাজশাহীর টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

সভায় আরডিএর বিভিন্ন শাখার প্রধানরা নিজ নিজ বিভাগের কার্যক্রম, চলমান উন্নয়ন উদ্যোগ এবং নগর উন্নয়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর