বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের প্রতিবাদে হাটিকুমরুলে মানববন্ধন সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তালগাছের চারা রোপণ ও সচেতনতা সভা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নির্যাতন, পাচারকারী গ্রেফতার সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ অনলাইন জুয়া: ১১ ফোন ও লাখ টাকা জব্দ, গ্রেপ্তার ১ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৭৪ আসামি গ্রেফতার তুরস্কের সঙ্গে বাংলাদেশের বিমান-পর্যটন খাতে সহযোগিতার আহবান জামায়াত সংসদের ভেতরে এক রূপ, বাইরে আরেক: প্রতিমন্ত্রী আমিনুল হক কৃত্রিম সংকট সৃষ্টিকারী সার ডিলারদের লাইসেন্স বাতিলে কী ব্যবস্থা, পর্যালোচনার সুপারিশ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শত্রুর আক্রমণ থেকে বাঁচার দোয়া

অনলাইন ডেস্ক: / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
-প্রতীকী ছবি

اللَّهُمَّ اكْفِنِيهِمْ بِمَا شِئْتَ 

উচ্চারণ : আল্লাহুম্মাকফিনিহিম বিমা শি-তা

অর্থ : হে আল্লাহ! তোমার যেভাবে ইচ্ছা তুমি আমাকে তাদের চক্রান্ত থেকে রক্ষা করো।

উপকার : রাসুল (সা.) বলেন, পূর্ববর্তী যুগে এক বালককে তৎকালীন বাদশাহ আল্লাহর ওপর ঈমান আনার অপরাধে হত্যা করতে চেয়েছিল, তারা যত পন্থায়ই তাকে হত্যা করতে চেয়েছে, সে ততবার উল্লিখিত দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, মহান আল্লাহও তাকে সাহায্য করেছেন। তারা তার কিছুই করতে পারেনি। (মুসলিম, হাদিস : ৭৪০১)।

দোয়াটির প্রেক্ষাপট ও ফজিলত

শত্রুর ভয়: কোনো ক্ষতিকর মানুষের দল বা শত্রুর পক্ষ থেকে কোনো বিপদের আশঙ্কা থাকলে এই দোয়াটি পড়তে হয়।

নিরাপত্তা লাভ: আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে এই দোয়া পাঠ করলে বিপদমুক্ত থাকা যায়।

সহীহ উৎস: প্রিয়নবী (সা.) কোনো সম্প্রদায়ের তরফ থেকে ক্ষতির আশঙ্কা করলে এই দোয়াটি পাঠ করতেন।

আল্লাহ তায়ালা মুসলিম উম্মাদের সব দুশমন তথা শত্রুর অত্যাচার-নির্যাতন ও যাবতীয় ক্ষতি থেকে বেঁচে থাকতে নবিজীর শেখানো দোয়া পড়ার তাওফিক দান করুন। মুসলিম উম্মাহকে বিজাতীয় ফেতনা ও আক্রমণ থেকে হেফাজত করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর