মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পিচ্চি রাজাকে প্রিজনভ্যান থেকে নামানোই বড় অনিয়ম: এসকট টিম কর্মকর্তা

অনলাইন ডেস্ক: / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
- পুলিশের হাতে গ্রেফতার রাজা ওরফে ‘পিচ্চি রাজা’

ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি রাজা ওরফে ‘পিচ্চি রাজা (৩০) ঢাকা মেট্রোপলিটন আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে প্রিজনভ্যান থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা বড় ধরনের অনিয়ম করেছেন বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কারাগার থেকে আসামি আনা-নেওয়ার দায়িত্ব পালন করেন-সেই এসকট টিমের এক কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, ঘটনার সময় আসামি হাতকড়া পরানো ছিল কি না, এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা অনিয়ম করেছেন-মাঝ রাস্তায় আসামিকে প্রিজনভ্যান থেকে নামানোই তো অপরাধ এবং আইনের বাইরে গিয়ে কাজ করেছেন-এটাই বড় বিষয়। এ ঘটনায় পাচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রিজনভ্যান থেকে কোনো আসামিকে নামিয়ে বাথরুম করানোর এইরকম ঘটনা আগেও শুনি নাই। তবে আসামিকে কেন নামানো হলো এটা করার প্রয়োজন ছিল কি না এবং এর পেছনে কোনো প্ররোচনার বিষয় ছিল কি না-সব কিছু তদন্তে তা জানা যাবে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, রাজা ওরফে পিচ্চি রাজার বিরুদ্ধে মোট ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে ১২টি মামলায় জামিন হয়েছে।

সর্বশেষ মোহাম্মদপুর থানার একটি বিস্ফোরক মামলায় হাজিরা পরোয়ানামূলে তাকে শোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে পাঠানো হয়েছিল। এদিকে কারাগার থেকে অপর একটি সূত্র জানান, উগ্রবাদী অথবা ভয়ংকর দুর্ধর্ষ সন্ত্রাসী, তাদেরও ডান্ডা-বেরি পরাতে হলে অনুমতি নিতে হয়। নির্দেশনা মোতাবেক কাজ করতে হয়। আগে নিয়ম ছিল, চার-পাচটি মামলা থাকলে ডান্ডা-বেড়ি পরিয়ে আদালতে নেওয়া হতো। এখন অনুমতি প্রয়োজন হয়।

গতকাল ২৭ সেপ্টেম্বর রাতে ঢাকা মেট্রোপলিটন আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফেরত নেওয়ার পথে গাজীপুরের নাওজোর-বাইমাইল এলাকায় প্রিজনভ্যান থেকে পালিয়ে যান পিচ্চি রাজা।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে প্রিজনভ্যানের চালকসহ পাচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন-এসআই প্রবীর কুমার, কনস্টেবল জাকির হোসেন, মো. সাকিব, শাকিল হোসেন এবং প্রিজনভ্যানের চালক নায়েক কামাল হোসেন।

প্রসঙ্গত, ২০২৬ সালের ১৯ মে নেপাল থেকে ফেরার পর শাহজালাল বিমানবন্দর থেকে পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক ও মাদকসহ  বহু মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর