সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ
চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি সিংড়ায় ফসল বাঁচাতে কৃষকের আপ্রাণ লড়াই সিংড়ায় ঘুমন্ত পিতাকে গলা কেটে হত্যা করল আপন ছেলে-স্ত্রী ও ছেলে আটক রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু: চিরকুটে নাম, মানববন্ধনে বিচার দাবি ঢাকার ৬৮ ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক দুর্নীতির মামলায় দুদকের হাতে আটক পিআইও আবুল কালাম আজাদ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭২ আদাবরে ৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেফতার পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ পৈতৃক সম্পত্তি নিয়ে বেলকুচিতে সংঘর্ষ, হামলার অভিযোগ ভোলায় ইঞ্জিন বিকল বোট থেকে ১২ যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

৩০টি বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছি : ওসমান হাদি

অনলাইন ডেস্ক / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

গত তিন ঘণ্টায় আমার নাম্বারে লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করে হত্যার হুমকি দিয়েছে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে ওসমান হাদি লিখেন, গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।

তিনি বলেন, ১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়ি-ঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেওয়া হয়, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলও নড়বো না, ইনশাআল্লাহ।

হাদি লিখেন, এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারও আবরার জন্মেছে এদেশে। এক হাদিকে হত্যা করা হলে তাওহীদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দিবেন। স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না। লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরও সাহস ও শক্তি চাই। আরশ ওয়ালার কাছে আমি হাসিমুখে শহীদি মৃত্যু চাই।

তিনি বলেন, আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদেরকে আল্লাহ তায়ালার কুদরতি কদমে সোপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে। হাসবিয়াল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর