মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের সলঙ্গায় হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গায় হত্যা মামলায় অভিযুক্ত বাবা ও ছেলেকে তাড়াশ থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাড়াশ থানার হেমনগর গাটাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, তাড়াশ উপজেলার হেমনগর কাটাবাড়ী গ্রামের আব্দুল ওহাব আলী ও তার ছেলে জাকির হোসেন।
মঙ্গলবার দুপুরে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী গ্রেফতারের বিষয় নিশ্চিত বলেন ২০২৫ সালের ২৪ মার্চ তাড়াশ থেকে রোকনুজ্জামান ও নাসির উদ্দীন মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জ আদালতে যাচ্ছিলেন। পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস দিয়ে তাদের মোটরসাইকেলকে চাপা দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই রোকনুজ্জামান ও নাসির উদ্দীনের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে সিরাজগঞ্জ আদালতে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮/ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। সোমবার রাতে আব্দুল ওহাব আলী ও তার ছেলে জাকির হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর