সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার কামারখন্দে প্রবাসী পরিবারকে অবরুদ্ধের চেষ্টা, রাস্তা-বিদ্যুৎ সংকটে মেয়ের বিয়ে বন্ধ বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত, অন্যকে উৎসাহিত করতে সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল থাইল্যান্ড-মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, ৮ রোহিঙ্গাকে যেভাবে উদ্ধার দাউদকান্দির পুরাতন সেতু বন্ধ, নতুন সেতু ব্যবহারের অনুরোধ: হাইওয়ে পুলিশ সরকারের ৯০% পতন হয়ে গেছে’, পোস্ট দেওয়া যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার শাহজালালে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩ জয়পুরহাটে পীরের আস্তানায় ভক্তদের ১২৫ মণ গুড় ও ৮২ মণ চালের ক্ষীর উৎসব ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেওয়া, তারেক রহমানের রাজনীতি আলো ফিরিয়ে দেওয়া -ড.এম এ মুহিত নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ সদরদপ্তর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যাত্রীকে ১২ মিনিটে প্রথম লাগেজ দিতে হবে, সর্বশেষ ৪০ মিনিটে

অনলাইন ডেস্ক: / ১৯২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (ফাইল ছবি)

থার্ড টার্মিনালে সময় নির্ধারণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে যাত্রীদের লাগেজ সরবরাহে সর্বোচ্চ ৪০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। উড়োজাহাজ অবতরণের পর প্রথম লাগেজ ১২ মিনিটের মধ্যে এবং সর্বশেষ লাগেজ সর্বোচ্চ ৪০ মিনিটের মধ্যে যাত্রীর হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ সরবরাহ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট অপারেটরকে জরিমানা দিতে হবে।

মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিমানমন্ত্রী।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালুর আশা করছে সরকার। তবে পুরোপুরি কার্যক্রম শুরু করতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে।

নতুন টার্মিনালে যাত্রীসেবার মান নিশ্চিত করতে লাগেজ সরবরাহসহ বিভিন্ন সেবায় নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তিনি বলেন, উড়োজাহাজ থেকে যাত্রী নামানো ও ওঠানো এবং লাগেজ সরবরাহের ক্ষেত্রে নির্ধারিত সময় মানতে হবে।

মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনালের যাত্রীসেবা নিশ্চিত করতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে করা চুক্তিতে লাগেজ সরবরাহের সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সেখানে প্রথম লাগেজ ১২ মিনিটের মধ্যে এবং সর্বশেষ লাগেজ ২৫ মিনিটের মধ্যে দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তবে গ্রেস পিরিয়ড হিসেবে সর্বোচ্চ ৪০ মিনিট পর্যন্ত সময় দেওয়া হবে।

তিনি বলেন, ফার্স্ট লাগেজ ১২ মিনিটে আসতে হবে এবং লাস্ট লাগেজ সর্বোচ্চ ৪০ মিনিটের মধ্যে পেতে হবে। তা যদি না করতে পারে, তাদের ফাইন করা হবে।

মন্ত্রী জানান, তৃতীয় টার্মিনালে শুধু লাগেজ সরবরাহ নয়, যাত্রীদের উড়োজাহাজ থেকে নামা ও ওঠার সময়ও চুক্তিতে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সেবা দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ব্যর্থ হলে তাদের জবাবদিহির আওতায় আনার ব্যবস্থা রাখা হয়েছে।

এ সময় পুরোনো ও বর্তমান টার্মিনালে লাগেজ সরবরাহের বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী দাবি করেন, বর্তমানে লাগেজ পেতে যাত্রীদের আগের তুলনায় কম সময় লাগছে। তার দাবি, সাম্প্রতিক সময়ে অধিকাংশ যাত্রী ৪০ মিনিটের মধ্যেই লাগেজ পাচ্ছেন।

তবে তৃতীয় টার্মিনালের মতো সেবাব্যবস্থা পুরোনো টার্মিনালে পুরোপুরি নিশ্চিত করতে আরও কিছু সংস্কার ও উন্নয়ন প্রয়োজন বলে জানান তিনি। পুরোনো টার্মিনালগুলোর বিভিন্ন অবকাঠামো ও ব্যবস্থাপনায় সংস্কারের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

তৃতীয় টার্মিনাল চালু হলে বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর