শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের প্রতিবাদে হাটিকুমরুলে মানববন্ধন সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তালগাছের চারা রোপণ ও সচেতনতা সভা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নির্যাতন, পাচারকারী গ্রেফতার সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ অনলাইন জুয়া: ১১ ফোন ও লাখ টাকা জব্দ, গ্রেপ্তার ১ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৭৪ আসামি গ্রেফতার তুরস্কের সঙ্গে বাংলাদেশের বিমান-পর্যটন খাতে সহযোগিতার আহবান জামায়াত সংসদের ভেতরে এক রূপ, বাইরে আরেক: প্রতিমন্ত্রী আমিনুল হক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জিয়ানগরে ছাত্রলীগ নেতার ৮৫ বছর বয়স্ক অসুস্থ পিতাকে গ্রেফতার করেছে পুলিশ

পিরোজপুর প্রতিনিধি: / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরের জিয়ানগরে ছাত্রলীগ নেতার ৮৫ বছর বয়স্ক অসুস্থ পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (২৮ সেপ্টেম্বর) সোমবার সন্ধ্যার দিকে উপজেলার কালাইয়া গ্রামের নিজ বাড়ি সংলগ্ন একটি দোকানের সামনে থেকে তাকে আটক করে ইন্দুরকানী থানা পুলিশ। আটক হওয়া জয়নাল আবেদীন আলম মুন্সী জিয়ানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগিরের পিতা এবং তিনি স্থানীয় ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, আলম মুনশী সোমবার সন্ধ্যার দিকে বাসার বিদ্যুৎ বিল দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে একটি দোকানের সামনে গিয়ে দাঁড়ান । এ সময় থানার এস আই মোহাম্মদ সানি তাকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক আলম মুনশীর মেয়ে সাহিদা বেগম জানান, ২০২৪ সালের ৫ই আগস্টর দিন সন্ধ্যার দিকে তাদের বাড়িতে ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে আমার পিতা আলম মুন্সী ঢাকায় অবস্থান করেন। ডায়াবেটিস, হার্টের অসুখ সহ বার্ধক্য জনিত অসুস্থতায় তিনি ঢাকায় দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চলতি সেপ্টেম্বর মাসের শুরুর দিকে তিনি বাড়িতে আসেন। তার নামে ২০২৪ সালের ৫ই আগস্টর আগে ও পরে কোন রাজনৈতিক মামলা ছিল না।

ইন্দুরকানী থানার ওসি মোহাম্মদ মোহাব্বত আলী জানান, আটক আলম মুন্সিকে ইন্দুরকানী থানার সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর