শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের আত্মহত্যায় সহায়তার উদ্দেশ্যে বিষ বিক্রেতার ২৫ বছরের কারাদণ্ড চাইলেন কানাডার প্রসিকিউটররা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন বিডিএসের সিরাজগঞ্জের দপ্তর সম্পাদক হলেন বেলকুচির কৃতিসন্তান ডা: রকি উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী মিস ইউনিভার্সের দুই বিভাগে সেরা মাহি ৫১তম বিশেষ বিসিএস লিখিত পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা মোল্লাকান্দিতে সংঘর্ষের সময় নদীতে ঝাঁপ, ৪৮ ঘণ্টা পর আলমগীরের মরদেহ উদ্ধার স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধার ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ডিএমপির সাবেক ডিসি মনিরুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ২০১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) কাজী মনিরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

সরকারি অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা ও দায়িত্বে যোগদানের নির্দেশ অমান্যের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় গুরুদণ্ড হিসেবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

২০২৪ সালের আগস্টে তাকে ডিএমপি থেকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। সেপ্টেম্বরে সেখানে যোগদানের পর ছুটি মঞ্জুর না হলেও তিনি কর্মস্থল ত্যাগ করেন।

২২ সেপ্টেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত অনুপস্থিত থাকার পর ২১ নভেম্বর যোগ দিলেও ২৫ নভেম্বর থেকে আবার অনুমতি ছাড়া অনুপস্থিত হন।

এ ঘটনায় ২০২৫ সালের আগস্টে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে দুই দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি।

পরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ নেওয়া হয় এবং ২৪ আগস্ট তাকে বরখাস্তের পক্ষে পরামর্শ দেওয়া হয়।

রাষ্ট্রপতির অনুমোদনের পর তাকে ২০২৪ সালের ২৫ নভেম্বর থেকে কার্যকর করে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর