শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে জেলা পরিষদ প্রশাসকের সাথে মতবিনিময় সভা

জয়পুরহাট প্রতিনিধি: / ১৮৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে জেলা পরিষদ প্রশাসকের সাথে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক আয়োজিত ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ-সমীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ১১ জন প্রশিক্ষণার্থীকে জয়পুরহাট জেলায় সংযুক্ত করা হয়। আগামী ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসে তাদের এই মাঠ পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

​প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান। এতে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং জেলা পরিষদের সচিব সরকার মোহাম্মদ রায়হান।

​সভায় জেলা পরিষদের সামগ্রিক কর্মকাণ্ড, স্থানীয় সরকার ব্যবস্থার গতিশীলতা এবং মাঠ পর্যায়ের প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

​মতবিনিময় সভা শেষে প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও অতিথিবৃন্দ একসঙ্গে সৌজন্য আলোকচিত্রে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর