শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ
মিরপুরে শিশু সামিউল উদ্ধার, অভিভাবকের সন্ধান চলছে ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম ঢাকায় গ্রেফতার উল্লাপাড়ায় শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬তম শাহাদাত বার্ষিকী পালিত কামারখন্দ প্রেসক্লাবে সুপার কম্পিউটার উপহার দিলেন মেশিন সলিউশনস টেকনোলজির পরিচালক সিরাজগঞ্জের বেলকুচিতে চন্দনগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় কালিয়াকৈরে বন বিভাগের গজারি বন উজাড়, রাতের আঁধারে গাছ কাটল দুর্বৃত্তরা লালবাগে বিভাগের অপরাধপ্রবণ এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ৫৯ সিরাজগঞ্জে হাসপাতালে ভর্তি নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ডবয়ের বিরুদ্ধে তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৮৯ আসামি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কালিয়াকৈরে বন বিভাগের গজারি বন উজাড়, রাতের আঁধারে গাছ কাটল দুর্বৃত্তরা

গাজীপুর প্রতিনিধি: / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে রাতের আঁধারে সরকারি বনের গজারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রাস্তা নির্মাণের জন্য এসব গাছ কেটে ফেলা হয়েছে বলে জানা গেছে। পরে খবর পেয়ে কেটে ফেলা গজারি গাছ উদ্ধার করেছে চন্দ্রা বন বিভাগ। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি বন বিভাগ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার কালামপুর এলাকার শিল্পকুঞ্জ রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালামপুর এলাকার রাতের অন্ধকারে সরকারি বনের গজারি গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। রাস্তা ও ঘর নির্মাণের জন্য এই গাছ কাটার হচ্ছে ।

বিভাগের নজর এড়িয়ে গাছ কাটার এ ঘটনায় বনাঞ্চলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি বনভূমির গাছ এভাবে কেটে ফেলা হলে পরিবেশের ভারসাম্য ও প্রাকৃতিক বনসম্পদ হুমকির মুখে পড়তে পারে।
খবর পেয়ে চন্দ্রা বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কেটে ফেলা গজারি গাছ উদ্ধার করেন। তবে কারা, কী উদ্দেশ্যে এবং কার নির্দেশে এসব গাছ কেটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এই বিষয়ে মামলা প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বনবিভাগের বিট কর্মকর্তা।

চন্দ্রা বন বিভাগের বিট কর্মকর্তা ইকবাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গজারি গাছ গুলো উদ্ধার করা হয়েছে। বিষয়টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর