মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ
নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪ সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে অবৈধ পুকুর খনন, কঠোর অবস্থানে প্রশাসন এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর প্রতিমা দর্শনে পৌরাণিক কাহিনি, দেওয়ালে মানবতার বার্তা: জয়পুরহাট শহরের মাদারগঞ্জ দুর্গা মন্দিরের ব্যতিক্রমী আয়োজন এপিবিএনের অভিযানে ৮ কোটি টাকার সোনা, নিখোঁজ শিশু ও ৮৬২ মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার খানসামায় বয়োবৃদ্ধ ও বিধবাদের মাঝে বস্ত্র বিতরণ করলেন ডা. জয় রাবিতে ডেঙ্গু সচেতনতায় হাল্ট প্রাইজের নতুন কর্মসূচি বিশ্বজিৎ হত্যা : আপিল বিভাগে দ্রুত শুনানি করতে রাষ্ট্রপক্ষের আবেদন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বোমা হামলার হুমকিতে ইসরায়েল থেকে আসা বিমানের জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক: / ৬১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
-সংগৃহীত ছবি

ইসরায়েলের তেল আবিব থেকে অস্ট্রিয়ার ভিয়েনাগামী একটি যাত্রীবাহী বিমান বোমা হামলার হুমকি পাওয়ার পর বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় জরুরি অবতরণ করেছে। রবিবার (১৮ অক্টোবর) মাঝ আকাশে হুমকির তথ্য পাওয়ার পর উড়োজাহাজটির ক্রুরা নিরাপত্তার স্বার্থে অবতরণের সিদ্ধান্ত নেন।

বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা, এএফপি ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রিয়ান এয়ারলাইনসের ওএস৮২ ফ্লাইটটি একটি এয়ারবাস এ৩২০ উড়োজাহাজ। রোমানিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থানের সময় বিমানের ক্রুরা বোমা হামলার হুমকির তথ্য পান। পরে তাঁরা বিমানটিকে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

বুলগেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিকে নিরাপদে সোফিয়া বিমানবন্দরে পৌঁছে দিতে দেশটির বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান পাহারা দেয়।

বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, উড়োজাহাজটিতে ছয়জন ক্রু সদস্য ও ৫১ জন যাত্রী ছিলেন। জরুরি অবতরণের পর সবাই বিমান থেকে নেমে আসেন।

অস্ট্রিয়ান এয়ারলাইনস জানিয়েছে, উড়োজাহাজটিতে নিরাপত্তা তল্লাশি চালানো হয়েছে। তল্লাশি শেষ হলে যাত্রীদের যত দ্রুত সম্ভব বিকল্প ফ্লাইটে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে।

ঘটনার পর একটি জরুরি সাড়া প্রদানকারী দল গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানিয়েছে বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয়।

বিমান চলাচল ও ফ্লাইট পর্যবেক্ষণবিষয়ক ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বিমানটি রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। প্রায় তিন ঘণ্টা পর রাত ৯টা ৪৩ মিনিটে সোফিয়ার ভাসিল লেভস্কি বিমানবন্দরে অবতরণ করে।

ফ্লাইট পর্যবেক্ষণকারী আরেকটি প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এর তথ্য বলছে, রাত ৯টা ১০ মিনিটের দিকে বিমানটি রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে। পরে সেটি দক্ষিণ দিকে ঘুরে বুলগেরিয়ার দিকে ফিরে আসে।

এডিএস-বি এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, একই সময় বিমানটি ৭৭০০ জরুরি সংকেতও পাঠাচ্ছিল। উড়োজাহাজ চলাচলে এ সংকেত সাধারণ জরুরি পরিস্থিতি নির্দেশ করে।

তবে বোমা হামলার হুমকির সত্যতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর