সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বজিৎ হত্যা : আপিল বিভাগে দ্রুত শুনানি করতে রাষ্ট্রপক্ষের আবেদন প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর গুলেরের কনুইয়ের ফাউল নিয়ে বিতর্ক, যা বললেন মরিনহো রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্পের অবস্থানকে সমর্থন মার্কিন সিনেটরের কিডনি রোগীদের ডায়ালিসিসে বেঁচে থাকার গল্প সালমানের সঙ্গে কাজ করলেই পরবর্তী লক্ষ্য, বিষ্ণোই গ্যাংয়ের হুমকি সংকটে শরীয়তপুর সদর হাসপাতাল: ৭২ পদের বিপরীতে চিকিৎসক মাত্র ২২ কলেরা ভ্যাকসিন: বাংলাদেশি বিজ্ঞানীকে নিয়ে যা বললেন বিল গেটস প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্পের অবস্থানকে সমর্থন মার্কিন সিনেটরের

অনলাইন ডেস্ক: / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
-রিপাবলিকান সিনেটর ডেভ ম্যাককরমিক। সংগৃহীত ছবি

ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন রিপাবলিকান সিনেটর ডেভ ম্যাককরমিক। তাঁর দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যাচ্ছিল এবং দেশটির শাসকগোষ্ঠীর হাতে মার্কিন নাগরিকদের রক্ত লেগে রয়েছে।

পেনসিলভানিয়ার এই সিনেটর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্পের সিদ্ধান্তের প্রশংসা করেন। তিনি বলেন, ইরানের হুমকি মোকাবিলায় ট্রাম্প কঠিন ও সাহসী সিদ্ধান্ত নিয়েছেন।

ম্যাককরমিক আরও বলেন, ইরানের নেতাদের সামনে এখন দুটি পথ খোলা রয়েছে—পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করা অথবা অব্যাহত অর্থনৈতিক ও সামরিক চাপের মুখোমুখি হওয়া।

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে সিনেটর বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ মোকাবিলায় কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর