বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা এনায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা নারী নির্যাতন মামলার অভিযোগ! ভুক্তভোগীর ন্যায়বিচার দাবি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্থলবাহিনী সংলাপ সমাপ্ত, সহযোগিতা জোরদারে আলোচনা প্রায় ২৯ বছরের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি মনিরুজ্জামান উল্লাপাড়ায় চলছে জমজমাট বাণিজ্য মেলা তাড়াশে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভালো নির্বাচনের সংস্কৃতি গড়তে হবে, যাতে ভবিষ্যতে সব নির্বাচন ওই মানের হয় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা

অনলাইন ডেস্ক: / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ২৪৪৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ১৮টি মোটরসাইকেলসহ মোট ৯৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২টি বাস, ৬টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৫৬টি মোটরসাইকেলসহ মোট ১০৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, ৩টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৮০টি সিএনজি ও ২০২টি মোটরসাইকেলসহ মোট ৩৮১টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭টি বাস, ২৩টি ট্রাক, ৩৩টি কাভার্ডভ্যান, ৫৫টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ৩১২টি মামলা হয়েছে।

অপরদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬টি বাস, ৭টি ট্রাক, ১৫টি ক্যাভার্ডভ্যান, ৭২টি সিএনজি ও ১৩৯টি মোটরসাইকেলসহ মোট ৩২০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৬টি বাস, ১১টি ট্রাক, ৩০টি ক্যাভার্ডভ্যান, ৬৯টি সিএনজি ও ১৬১টি মোটরসাইকেলসহ মোট ৩৯০টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৮টি বাস, ১৮টি ট্রাক, ১৪টি ক্যাভার্ডভ্যান, ৮৯টি সিএনজি ও ১৩২টি মোটরসাইকেলসহ মোট ৪৫৮টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৫৩টি বাস, ৯টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি ও ১১৪টি মোটরসাইকেলসহ মোট ৩৮৫টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৭৩৩টি গাড়ি ডাম্পিং ও ৪৩৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর