বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে ১৯ নভেম্বর রায় দেবে আন্তর্জাতিক আদালত যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স বোটমস আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি পরপর চারবার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক সিরাজগঞ্জ সদর থানার ওসি রায়গঞ্জে সরকারি খাসজমিতে মাটি ফেলল নাহার অ্যাগ্রো, বিপাকে এক মুক্তিযোদ্ধা তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৭৫ মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৬ রাজনৈতিক স্বার্থে পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে শ্রমিক আন্দোলন: বিক্ষোভকারীদের হামলায় আহত পুলিশ সদস্য
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স বোটমস

অনলাইন ডেস্ক: / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বোটমস।

আটলান্টার সাবেক এই মেয়র তার প্রতিদ্বন্দ্বী বিলিয়নিয়ার রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে পরাজিত করে এই ঐতিহাসিক বিজয় অর্জন করেন। জনপ্রিয় বিদায়ী রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হতে রিক জ্যাকসন তার ব্যক্তিগত তহবিল থেকে ২০ কোটি  ডলারেরও বেশি অর্থ খরচ করেছিলেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা কেইশা ল্যান্স বোটমসের এই জয়ে বড় ভূমিকা রেখেছে অঙ্গরাজ্যটির বিপুলসংখ্যক কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থন। আগাম ভোটাভুটির সময় থেকেই তারা বিশাল সংখ্যায় উপস্থিত হয়ে ভোট দেন।

নির্বাচনী প্রচারে  রিপাবলিকান প্রতিপক্ষদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল বোটমসকে। রিপাবলিকানরা প্রচার চালানোর চেষ্টা করেছিল যে, কেইশা যখন আটলান্টার মেয়র ছিলেন, তখন শহরটিতে অপরাধ অনেক বেড়ে গিয়েছিল এবং পরিস্থিতির অবনতি হয়েছিল।

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে বোটমস বলেন, আটলান্টাকে একটি বড় বাজে জায়গা হিসেবে তুলে ধরার এই কৌশলটি বহু পুরোনো।

বোটমসের এই জয়ের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো জর্জিয়ার ডেমোক্র্যাটরা কোনো কৃষ্ণাঙ্গ নারীকে গভর্নরের পদে মনোনয়ন দিল। এর আগে ২০১৮ এবং ২০২২ সালের নির্বাচনে স্টেসি আব্রামস রিপাবলিকান প্রার্থী কেম্পের কাছে পরাজিত হয়েছিলেন। সংবিধিবদ্ধ মেয়াদের সীমা শেষ হওয়ায় আট বছর দায়িত্ব পালনের পর আগামী জানুয়ারিতে পদ ছাড়ছেন ব্রায়ান কেম্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর