বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ
এক দিনের সফরে বৃহস্পতিবার ময়মনসিংহ যাচ্ছেন বিমান ও পর্যটনমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহত এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে সামাজিক কর্মপরিকল্পনা সভা বীরগঞ্জে বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের পণ্য প্রচার ও জ্ঞান বিনিময় সম্মেলন সিরাজগঞ্জে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের প্রতিবাদ মিছিল সিরাজগঞ্জে সলঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৮০ ডিজিটাল অপরাধ নিরলসভাবে কাজ করছে ১৮ এপিবিএন: অধিনায়ক রেজাউল বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী এক মাসে ৬৫৫ মোবাইল, ৩৬ ভিকটিম উদ্ধার; ৬২ হাজার ইয়াবাসহ যা পেল এপিবিএন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে সামাজিক কর্মপরিকল্পনা সভা

কুড়িগ্রাম প্রতিনিধি : / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

​কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা (এমএনসিএএইচ) নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সামাজিক কর্মপরিকল্পনা তৈরির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার সন্তোষপুর ইউনিয়নের আলেপের তেপথী এলাকায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে অংশীজনদের নিয়ে এই ইন্টারেক্টিভ সেশন ও সংলাপ অনুষ্ঠিত হয়।
​সন্তোষপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার সহকারী হেলথ ইন্সপেক্টর আক্কাছ আলী।
​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সন্তোষপুরের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার রেওশন-আরা খাতুন এবং পরিবার কল্যাণ সহকারী ফাতেমা খাতুন ও আনোয়ারা খাতুন। এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রামের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফেসিলিটেটর মায়ামনি মিষ্টি, আশামনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​সভায় মাতৃস্বাস্থ্যের বর্তমান সংকট, গর্ভকালীন ও প্রসবকালীন সেবার সীমাবদ্ধতা, নবজাতকের নিবিড় যত্ন, শিশুদের নিয়মিত টিকাদান, অপুষ্টি প্রতিরোধ এবং কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও বাল্যবিবাহের কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​বক্তারা বলেন, “স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া কোনো স্বাস্থ্য কর্মসূচিই দীর্ঘমেয়াদে সফল করা সম্ভব নয়। সাধারণ মানুষের মতামত ও স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সামাজিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে মা ও শিশুর স্বাস্থ্য পরিস্থিতির দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর