শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সর্বশেষ
সলঙ্গায় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের মতবিনিময় ও আলোচনা সভা উল্লাপাড়ায় নিখোঁজের ৪ ঘন্টা পর পুকুরে মিললো শিশুর মরদেহ শেরপুরে গুড লাইফ ফিটনেস সেন্টার এর ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত ঐনোয়াখালীর নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের সাবেক শীর্ষ নেতা ও চেয়ারম্যান গ্রেফতার কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রানার প্রস্তুতি সভা অনুষ্ঠিত সলঙ্গায় নিখোঁজের পর পুকুরে মিলল শিশু হাজেরার মরদেহ সবুজবাগে যুবলীগ নেতা গ্রেফতার রোডক্র্যাশরোধে কার্যকর আইন ও সেইফ সিস্টেম এপ্রোচ বাস্তবায়নের আহ্বান শেরপুরে দাঁড়িয়ে থাকা ব্যাংক কর্মকর্তার প্রাণ কেড়ে নিল পিকআপ প্রবাস থেকে ব্যর্থ হয়ে ফিরে ৫০ হাঁসে শুরু, এখন মাসে আয় ৭০ হাজার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নজরুল বর্ষ প্রতিযোগীতায় রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জনকারী এনায়েতপুরের মাদ্রাসা ছাত্রীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী ও সাহিত্যকর্মের ওপর নজরুল বর্ষ ২০২৬ আয়োজিত রাজশাহী বিভাগীয় বক্তৃতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সোনাতলা দাখিল মাদ্রাসার নাম উজ্জ্বল করেছে পঞ্চম শ্রেণির কৃতি ছাত্রী তাহিরা ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে তার এই অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ মাদ্রাসার পক্ষ থেকে তাকে সংবর্ধনা ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

সোনাতলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এসময় শিক্ষক মাওলানা ইউনুস আলী, আব্দুল লতিফ, আবুল হোসেন, আনোয়ার হোসেন ও সিরাজুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি রাজশাহী বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় এবতেদায়ী শাখায় বিভিন্ন জেলার প্রতিযোগীদের পেছনে ফেলে তাহিরা ইসলাম তার চমৎকার বাচনভঙ্গি, নজরুলের জীবনের গভীর মূল্যায়ন এবং সাবলীল উপস্থাপনার মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে শ্রেষ্ঠত্ব অর্জন করে। তার এই সাফল্যে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর