শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
সলঙ্গায় জাফর আলী মেমোরিয়াল স্কুলে নজরুল বর্ষ উদযাপন সলঙ্গায় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের মতবিনিময় ও আলোচনা সভা উল্লাপাড়ায় নিখোঁজের ৪ ঘন্টা পর পুকুরে মিললো শিশুর মরদেহ শেরপুরে গুড লাইফ ফিটনেস সেন্টার এর ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত ঐনোয়াখালীর নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের সাবেক শীর্ষ নেতা ও চেয়ারম্যান গ্রেফতার কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রানার প্রস্তুতি সভা অনুষ্ঠিত সলঙ্গায় নিখোঁজের পর পুকুরে মিলল শিশু হাজেরার মরদেহ সবুজবাগে যুবলীগ নেতা গ্রেফতার রোডক্র্যাশরোধে কার্যকর আইন ও সেইফ সিস্টেম এপ্রোচ বাস্তবায়নের আহ্বান শেরপুরে দাঁড়িয়ে থাকা ব্যাংক কর্মকর্তার প্রাণ কেড়ে নিল পিকআপ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেরপুরে গুড লাইফ ফিটনেস সেন্টার এর ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ৬২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

আনন্দঘন পরিবেশ ও নানা সামাজিক আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘গুড লাইফ ফিটনেস সেন্টার’-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে দিনব্যাপী এই প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।
​

সকাল ৯টায় মহিপুর বিবিটি ভাটা মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই মাঠে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল এবং পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়। এছাড়া দিনব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে একটি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়, যা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে দেয়। অনুষ্ঠানে সংগঠনের বিগত ১৩ বছরের পথচলার স্মৃতিচারণ করা হয়।
​

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ ব্যক্তিবর্গসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন কমান্ডার হীরা, সদস্য সোহেল, কামাল, আবু তারেক, এহসানুল কবির বাবু, আব্দুল ওয়াদুদ, শাকিল আহমেদ, মজনু, জাহাঙ্গীর ইসলাম, এনায়েত, রঞ্জন, করিম, নিতাই, শফিক, আব্দুল হালিম, রিপন, সৈকত, রিপন, শাহীন, বাবু, সবুজ, তালহা প্রমুখ।
​আয়োজকরা জানান, স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলার পাশাপাশি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ চর্চার অংশ হিসেবে প্রতিবছরের ন্যায় এবারও বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর