সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় ৩২ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার তেল পাচারের অভিযোগ অস্বীকার, তদন্তকে ‘মিথ্যা’ বলল ইরাকি সশস্ত্র গোষ্ঠী পাথরঘাটায় খাল থেকে ১২ ফুট অজগর উদ্ধার গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন : আধুনিক প্রযুক্তিতে সার্বক্ষণিক নজরদারি চার মাসে জুতা রপ্তানি বেড়েছে ৯.৩৭ শতাংশ পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়ে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার দক্ষিণ বিএনপির নতুন নেতৃত্বের ১০ বছর পর আবারো বিট্রিশ দম্পতির সঙ্গে শচীনের সাক্ষাৎ আওয়ামী নাশকতা জামায়াত-এনসিপির দর-কষাকষির হাতিয়ার: রাশেদ খাঁন ব্লাইন্ড এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারাল পাকিস্তান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হরমুজে দুই তেলবাহী ট্যাংকারে মাইন বিস্ফোরণের দাবি আইআরজিসির

অনলাইন ডেস্ক: / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
-ফাইল ছবি।

হরমুজ প্রণালিতে সমুদ্র মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের পাহারায় প্রণালিটির দক্ষিণ দিকের নৌপথ দিয়ে চলাচলের সময় ট্যাংকার দুটি মাইনের আঘাতে বিস্ফোরণের শিকার হয় বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি।

ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় আইআরজিসির নৌবাহিনী একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং হরমুজ প্রণালিতে ইরানের আরোপিত নিয়ম লঙ্ঘনের জবাবে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে ইরানের দেওয়া নির্দেশনা মেনে চলবে না এমন ট্যাংকারগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আইআরজিসির দাবি, কৌশলগত এই জলপথে নিরাপত্তা ও চলাচলসংক্রান্ত তাদের নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট জাহাজগুলোকে পরিণতির মুখে পড়তে হবে।

তবে দুটি ট্যাংকারে মাইন বিস্ফোরণের ঘটনা এবং ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

সাম্প্রতিক দিনগুলোতেও এই জলপথে একাধিক জাহাজ বিস্ফোরণ ও হামলার খবর পাওয়া গেছে। গত ১২ নভেম্বর চারটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের দাবি করেছিল ইরান। এর পরদিনও একটি গ্যাসবাহী জাহাজকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। ১৪ নভেম্বর আরও তিনটি ট্যাংকার মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যাওয়ার দাবি করে ইরানের নৌবাহিনী। তবে এসব ঘটনার সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর