সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় ৩২ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার তেল পাচারের অভিযোগ অস্বীকার, তদন্তকে ‘মিথ্যা’ বলল ইরাকি সশস্ত্র গোষ্ঠী পাথরঘাটায় খাল থেকে ১২ ফুট অজগর উদ্ধার গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন : আধুনিক প্রযুক্তিতে সার্বক্ষণিক নজরদারি চার মাসে জুতা রপ্তানি বেড়েছে ৯.৩৭ শতাংশ পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়ে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার দক্ষিণ বিএনপির নতুন নেতৃত্বের ১০ বছর পর আবারো বিট্রিশ দম্পতির সঙ্গে শচীনের সাক্ষাৎ আওয়ামী নাশকতা জামায়াত-এনসিপির দর-কষাকষির হাতিয়ার: রাশেদ খাঁন ব্লাইন্ড এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারাল পাকিস্তান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়ে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার দক্ষিণ বিএনপির নতুন নেতৃত্বের

অনলাইন ডেস্ক: / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতারা। এ সময় দেশের যেকোনো অরাজকতা রাজপথে মোকাবিলা এবং দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন নতুন নেতৃত্ব।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, সদস্যসচিব তানভীর আহমেদ রবিন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। পরে প্রয়াত দুই নেতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তাঁরা।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক ও সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির আহ্বায়ক আব্দুস সালাম ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।

শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়া ও সদস্যসচিব বদরুল আলম সবুজের নেতৃত্বে সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল হোসেন সরদার, সবুজবাগ থানা বিএনপির সভাপতি আশরাফুল রহিম, মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা, মহানগর দক্ষিণ যুবদল এবং ছাত্রদল পূর্বের নেতাকর্মীরাও অংশ নেন।

নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাজার প্রাঙ্গণে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় নতুন কমিটির নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে নবগঠিত কমিটির নেতৃত্ব দেশের যেকোনো অরাজকতা ও বিশৃঙ্খলা রাজপথে মোকাবিলা করার পাশাপাশি দেশ গঠনের কাজে ঐক্যবদ্ধভাবে নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর