বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
নিষিদ্ধ সংগঠনের সহিংস কর্মকাণ্ডের সংবাদ প্রকাশ বন্ধে লিগ্যাল নোটিশ নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, দুই নেতা নিহত সিরাজগঞ্জে কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির মানববন্ধন উত্তরা পশ্চিম থানার অভিযানে নি ষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৭ শেরপুরে পৃথক অভিধানে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার বরিশাল,পাবনা ও রাজশাহীতে এসআরবির অভিযান: ১০ অস্ত্র, ২৭৬৫ রাউন্ড গুলি ও ৭৭ ককটেল উদ্ধার সিরাজগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন, আওয়ামী লীগের বিশৃঙ্খলা প্রতিহতের ঘোষণা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে আছে: এসআরবি মিরপুরে যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর বাপ্পির বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন, আওয়ামী লীগের বিশৃঙ্খলা প্রতিহতের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৮২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

আওয়ামী লীগের ঘোষিত ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকানোর লক্ষ্যে সিরাজগঞ্জে মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এই শোডাউনে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ​বুধবার বিকেলে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের শহিদুল বুলবুল কারিগরি কলেজ প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। এরপর বিশাল বহরটি হাটিকুমরুল গোলচত্বর হয়ে সিরাজগঞ্জ জেলা শহর প্রদক্ষিণ করে। পরবর্তীতে মুলিবাড়ী চেকপোস্ট, সদানন্দপুর হয়ে পুনরায় কামারখন্দে ফিরে এসে শোডাউনটি শেষ হয়।

​কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েসের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল কায়েস জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১৯ তারিখের কর্মসূচি জনগণকে সাথে নিয়ে যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করতে করা হবে। একই সঙ্গে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা সচল রাখতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

​বিএনপি নেতারা জানান, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। সাধারণ মানুষের পাশে থেকে শান্তিপূর্ণভাবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর