বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
নিষিদ্ধ সংগঠনের সহিংস কর্মকাণ্ডের সংবাদ প্রকাশ বন্ধে লিগ্যাল নোটিশ নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, দুই নেতা নিহত সিরাজগঞ্জে কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির মানববন্ধন উত্তরা পশ্চিম থানার অভিযানে নি ষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৭ শেরপুরে পৃথক অভিধানে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার বরিশাল,পাবনা ও রাজশাহীতে এসআরবির অভিযান: ১০ অস্ত্র, ২৭৬৫ রাউন্ড গুলি ও ৭৭ ককটেল উদ্ধার সিরাজগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন, আওয়ামী লীগের বিশৃঙ্খলা প্রতিহতের ঘোষণা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে আছে: এসআরবি মিরপুরে যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর বাপ্পির বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বরিশাল,পাবনা ও রাজশাহীতে এসআরবির অভিযান: ১০ অস্ত্র, ২৭৬৫ রাউন্ড গুলি ও ৭৭ ককটেল উদ্ধার

প্রতিবেদকের নাম / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বরিশাল,পাবনা ও রাজশাহীতে পৃথক অভিযান চালিয়ে ১০টি অস্ত্র, ২ হাজার ৭৬৫ রাউন্ড গুলি ও ৭৭টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। অভিযানে ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী
ও ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি মোহাম্মদ শামীম আহমেদ ওরফে ‘জর্দা শামীমের’ তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকালে রাজধানীর কাওরান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ও মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ শামীম আহমেদ ওরফে ‘জর্দা শামীমের’ তিন সহযোগীকে গ্রেফতার করা হয়। তারা হলেন শামীমের ব্যক্তিগত সহকারী শাহে আলম, তার শ্যালক শাথিল আহমেদ ও ভ্যানচালক মো. রবিউল বেপারী।

এসআরবি জানায়, শামীম আহমেদ গ্রেফতার হওয়ার পর তার কাছে থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রাখা এবং কেনাবেচার উদ্দেশ্যে সহযোগীরা সেগুলো বরিশালের গৌরনদীতে নিয়ে আসেন। পরে অস্ত্র ও গোলাবারুদ রবিউল বেপারীর বাড়িতে রাখা হয়। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অস্ত্রের অবস্থান শনাক্ত করে অভিযান চালায় এসআরবি।

অভিযানে চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার ও একটি এয়ারগানসহ আটটি অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া ৩৩টি পিস্তলের ম্যাগাজিন, ২ হাজার ২৮২ রাউন্ড পিস্তল ও রিভলবারের গুলি, ৩১২ রাউন্ড শটগানের কার্তুজ এবং ১৬৭ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়। সব মিলিয়ে ২ হাজার ৭৬১ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এছাড়া মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার রাউতি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালায় এসআরবি। সেখানে পরিত্যক্ত অবস্থায় ৭৭টি ককটেল, পাঁচটি ছোট ও দুটি বড় জর্দার কৌটা, ৬০ গ্রাম সাদা এবং ৪০ গ্রাম লালচে রঙের গানপাউডারসহ ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে কার্যক্রম চলছে বলে জানিয়েছে বাহিনীটি।

এদিকে গত সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে রাজশাহী মহানগরের শাহমখদুম থানাধীন মহাসড়কে চেকপোস্ট বসিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় এসআরবি।

তল্লাশির একপর্যায়ে বাসের মালামাল রাখার বাক্সে একটি ফলের কার্টনের ভেতর কাপড়ে মোড়ানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি পাওয়া যায়। পিস্তল দুটির গায়ে ইংরেজিতে ‘মেড ইন ইউএসএ, ৭.৬৫ এমএম’ লেখা ছিল।

এসআরবি জানায়, চেকপোস্টের খবর পেয়ে সন্দেহভাজন এক যাত্রী বাসটি চেকপোস্টে পৌঁছানোর আগেই নেমে পালিয়ে যান। বাসের সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই যাত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসে উঠেছিলেন। তাকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর