মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৫৯ কাজিপুর  বীর মুক্তিযোদ্ধা আবু বাক্কার সিদ্দিকের ইন্তেকাল ; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন  রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার-২ নওগাঁর আত্রাইয়ে একটি সেতুর অভাবে দুর্ভোগে দুই জেলার ৪০ গ্রামের মানুষ কাজিপুরে খুদবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান কোদাল হাতে মাটি কেটে ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন শেরপুরে শুরু হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শেরপুরে ৩ হাজার ১শ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ সলঙ্গায় ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ভোক্তা অধিকারের জরিমানা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কামারখন্দে প্রবাসী পরিবারকে অবরুদ্ধের চেষ্টা, রাস্তা-বিদ্যুৎ সংকটে মেয়ের বিয়ে বন্ধ

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের কামারখন্দে প্রবাসী হামিদুর রহমানের বাড়ির চারপাশে বাঁশের বেড়া ও বড়ইগাছের কাঁটা দিয়ে চলাচলের পথ বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় আব্দুর রশিদ ও আলামিনের বিরুদ্ধে। এতে এক বছর ধরে অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে পরিবারটি। রাস্তা না থাকায় ১৯ বছর বয়সী মেয়ের বিয়ের সম্পর্কও আসছে না বলে দাবি করেছেন প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় গত ৪ অক্টোবর উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার।

সম্প্রতি উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চরদোগাছি গ্রামে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ি থেকে বের হওয়ার পথ বাঁশের বেড়া ও বড়ইগাছের কাঁটা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। ছয় বছর আগে সাড়ে ১৫ শতাংশ জমি কিনে বাড়ি নির্মাণ করলেও গত এক বছর ধরে বিদ্যুৎ-সংযোগও পাননি তারা। বাড়ি নির্মাণসামগ্রী আনা-নেওয়ার জন্য ব্যবহৃত রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের।

প্রতিবেশী আব্দুর রাজ্জাক নামে একজন বলেন, বাড়ি থেকে বের হওয়ার রাস্তা না থাকায় পরিবারটি খুবই অসুবিধায় রয়েছে। গ্রামবাসী ও প্রশাসনের কাছে তাদের চলাচলের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানান তিনি।

প্রবাসীর মা হামিদা বেগম জানান, ছেলে বিদেশে কষ্ট করে উপার্জন করে জমি কিনে বাড়ি করেছেন। কিন্তু চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় তারা বারবার অনুরোধ করেও সমাধান পাননি। পরিবারের সদস্যদের মারধরের শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সরকারের কাছে শান্তিপূর্ণভাবে বসবাসের ব্যবস্থা চান তিনি।

প্রবাসীর স্ত্রী নাজমা খাতুন বলেন, আমার স্বামী বিদেশে থাকেন। বাড়িতে বিদ্যুৎ নেই, রাস্তা নেই। অসুস্থ হলে ডাক্তার দেখানোর জন্যও বের হতে পারি না। আমার মেয়ের বয়স ১৯ বছর। রাস্তা না থাকায় বিয়ের সম্পর্ক নিয়ে কেউ দেখতে আসতে চায় না। বারবার এক-দেড় হাত জায়গা চেয়েও পাইনি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু সমাধান চাই।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর সাত্তার বলেন, বিষয়টি নিয়ে দুই-তিনবার সালিশ-বৈঠক হলেও সমাধান হয়নি। তৃতীয় একটি পক্ষের কারণে সমঝোতা হচ্ছে না বলে তার ধারণা। উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তিনি সংশ্লিষ্ট সদস্যদের নিয়ে বিষয়টি সরেজমিনে দেখবেন।

অভিযোগের বিষয়ে আব্দুর রশিদ ও আলামিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. বিপাশা হোসাইন বলেন, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গ্রাম আদালতের মাধ্যমে তদন্ত করে দেখা হবে। রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে কি না, তা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোঁজ নেবেন। পাশাপাশি মেয়ের বিয়ের সম্পর্ক আসার ক্ষেত্রে যে সামাজিক সমস্যা তৈরি হয়েছে, তা বিবেচনায় মহিলা বিষয়ক কর্মকর্তাকেও সম্পৃক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর