ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের ছয় থানায় নিয়মিত মামলা,পুরোনো মামলা,গ্রেফতারি পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে মোহাম্মদপুর থানায় ২৬ জন, আদাবর থানায় ৪ জন,শেরেবাংলা নগর থানায় ৬ জন, তেজগাঁও থানায় ১৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৩ জন এবং হাতিরঝিল থানায় ২ জনকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজী (৩২),মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০),মো. তানজীন খান জিসান (৩২), মো. নুর নবী নূরা (২০),মো. মিরাজ (২৩),মো. লিটন (২৪),মো. রাজু (২৪),মো. আকাশ হোসেন (২৩),মো. বাবর আলী (৫৩), মো. ফারুক ওরফে পারুল (৪৩),মো. মাইনুদ্দিন (৪৭),মো. জীবন হোসেন (২০),মো. খাইরুল ইসলাম (২৫),মো. আনিস (২৩),মীর সিয়াম (২০),মো. ফরহাদ (২০),গোলাম রাজি (২৫), মো. রাকিব হোসেন (২৫),মো. চাঁন মিয়া (২৮),আজমান আঞ্জুমান চৌধুরী (২৮), আমিনুল ইসলাম (৩৬),মো. দিপু হোসেন (২৬),মো. তাহাসান কামাল (২১),মো. আল আমিন (৩৫) ও মো. নাজমুল হোসেন সোহাগ (৩০)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো.আল আমীন (২৫),মো. আলমগীর (৩৪),মো.শফিকুল ইসলাম (৪৫) ও মো. নয়ন (১৮)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. উজ্জল হোসেন (২৮),মো. মেহেদী হাসান (৩০), মো. রুবেল (২০),মো. ওকিল আমিন সাগর (৩৮), মো. আলহাজ সেক (৩৫) ও ইমাদ রায়হান রাফি (২১)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. স্বাধীন (১৯),শাহ আলী (২৩), মো. পলাশ (২৮),মো. রিয়াজ (২৩),লুৎফর রহমান (২৮),খাইরম্নল ইসলাম (২০),মো. জাকির হোসেন (৩২),মো. সানোয়ার হোসেন (৪৪), মো. সাকিব (১৮),মো. শওকত আলী (২৫), হৃদয় দাশ (২০),স্বপ্না বেগম (২৩), মো. জুয়েল (১৯),মো. উজ্জল (৩০),মো. মানিক (৩৮),মো. আনিছুর রহমান খান ঠাকুর (৬১), মো. শাকিল আহম্মেদ (৫২) ও মো. ইমরান হোসেন (২৪)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. ইমন (২৪),আলী আকবর ওরফে হৃদয় (২৫) ও মো. তুষার (২৫)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-ফকির আহম্মেদ ভূইয়া ওরফে মো. নূরুন্নবী (৩৮) ও মো. রাকিব ব্যাপারী (২২)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।