সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুর  বীর মুক্তিযোদ্ধা আবু বাক্কার সিদ্দিকের ইন্তেকাল ; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন  রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার-২ নওগাঁর আত্রাইয়ে একটি সেতুর অভাবে দুর্ভোগে দুই জেলার ৪০ গ্রামের মানুষ কাজিপুরে খুদবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান কোদাল হাতে মাটি কেটে ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন শেরপুরে শুরু হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শেরপুরে ৩ হাজার ১শ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ সলঙ্গায় ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ভোক্তা অধিকারের জরিমানা দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার-২

রাজশাহী প্রতিনিধি : / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ৮ কোটি ৩০ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করেছে এসআরবি-৫। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে নগরীর মধ্য নওদাপাড়া এলাকায় পৃথক দুটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নগরীর শাহমখদুম থানার মধ্য নওদাপাড়া এলাকার ভাড়াটিয়া শাহাদত হোসেন (২৭) ও একই এলাকার ময়না বেগম (৪২)।
এসআরবি-৫ সূত্রে জানা গেছে, সোমবার সকালে শাহাদত হোসেনের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় তাঁর শয়নকক্ষে কাঠের বালিশের নিচে বিশেষ কায়দায় লুকানো ৩৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার নজরুল ইসলামের ভবনের নিচতলার একটি বাসায় অভিযান চালিয়ে ময়না বেগম কেগ্রেফতার করা হয়। ওই বাসার শয়নকক্ষে একটি ফ্রিজের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় আরও ৮ কেজি ২৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
সব মিলিয়ে উদ্ধার করা হেরোইনের পরিমাণ ৮ কেজি ৩০৯ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৮ কোটি ৩০ লাখ ৯০ হাজার টাকা।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসআরবি-৫, রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহ মখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর