বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ট্রেনের যাত্রাবিরতির দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ / ২১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে পাবনা এক্সপ্রেসসহ সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত স্টেশনে পাশে এ মানববন্ধন ও অবরোধ করে স্থানীয় জনতা।

এতে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি আন্তঃনগর এক্সপ্রেস, ঢাকা-রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। পরে স্মারকলিপি প্রদান ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।

লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশন মাস্টার রিজন হোসেন জানান, পাবনা এক্সপ্রেসসহ সব আন্তঃনগর ট্রেনের লাহিড়ী মোহনপুর স্টেশনে যাত্রাবিরতির দাবিতে সকাল ৮টা থেকে স্থানীয় লোকজন রেলপথের ওপর দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি শুরু করে। এতে
ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

মানববন্ধনে বক্তারা জানান, লাহিড়ী মোহনপুর সিরাজগঞ্জের গুরুত্বপূর্ণ ব্যবসায়ী কেন্দ্র। চলনবিলবেষ্টিত এই স্টেশন সিরাজগঞ্জের সবচেয়ে বেশি মাছ কেনাবেচা হয়ে থাকে। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ মাছ ব্যবসায়ীরা পাঠিয়ে থাকেন। কিন্তু কোনো আন্তঃনগর ট্রেনের লাহিড়ী মোহনপুর স্টেশনে যাত্রাবিরতি না থাকায় এখানকার লোকজন ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তারা চলতি সপ্তাহে শুরু হওয়া পাবনা থেকে ঢাকার মধ্যে চলাচলকারী আন্তঃনগর পাবনা এক্সপ্রেসের আপ ও ডাউন-উভয় ক্ষেত্রেই লাহিড়ী মোহনপুর স্টেশনে যাত্রাবিরতির দাবি জানান।

পাকশী রেলওয়ে বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, মানববন্ধনকারীরা তাঁদের কাছে কোনো আবেদন বা কোনো রকম দাবিনামা পাঠায়নি। কাউকে কিছু না জানিয়ে এভাবে মানববন্ধনের নামে রেলপথ অবরোধ করে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেন। এটা সম্পূর্ণ অবৈধ। মানববন্ধনকারীদের কর্মকাণ্ডে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখবে রেল কর্তৃপক্ষ।

সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি জানান, পাবনা এক্সপ্রেসসহ কয়েকটি আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে অবরোধ করেছিল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে স্মারকলিপি প্রদান করে অবরোধ তুলে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর