বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘বন্দুকযুদ্ধের’ নামে ছাত্রদল নেতা জনি হত্যা, ১১ বছর পর পুলিশ সুপার আবুল কালাম আজাদ গ্রেফতার তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৬৬ সিরাজগঞ্জের সলঙ্গায় যানজট কমাতে সড়ক মেরামতে এগিয়ে এলো থানা পুলিশ মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালক সহ নিহত ২ ৫ হাজার আনসার সদস্যের বিদেশযাত্রার স্বপ্ন, প্রথম ধাপে দুবাই যাচ্ছেন ১০০ জন ট্রেনের যাত্রাবিরতির দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

‘বন্দুকযুদ্ধের’ নামে ছাত্রদল নেতা জনি হত্যা, ১১ বছর পর পুলিশ সুপার আবুল কালাম আজাদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনিকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চাহিদার প্রেক্ষিতে বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চাহিদার ভিত্তিতে পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গাজীপুর থেকে আমরা গ্রেফতার করেছি। আজ তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সোপর্দ করা হবে।

আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ঝালকাঠি জেলায়। সর্বশেষ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার গাজীপুরে কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজধানীর খিলগাঁও থানা শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন জনি। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় পুলিশ। তার সঙ্গে ছাত্রদল নেতা মহিউদ্দিনও ছিলেন। এরপর ওই দিন রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে জনিকে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করে পুলিশ। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই বছরের সেপ্টেম্বরে এ ঘটনায় মামলা করেন জনির বাবা মো. ইয়াকুব আলী। মামলায় সাবেক ও বর্তমান ১৩ পুলিশ কর্মকর্তাসহ মোট ৬২ জনের নাম উল্লেখ করা হয়। তাদের মধ্যে ৪৯ জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর