রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মুন্সীগঞ্জে মা-মেয়েকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ, গুরুতর অবস্থায় ঢাকায় প্রেরণ

মুন্সিগঞ্জ প্রতিনিধি : / ৬২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকায় মা ও মেয়েকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাড়ির রান্নাঘরে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত মা ইভা বেগম (৪০) ও মেয়ে রূপা আক্তারকে (২৩) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভুক্তভোগীদের বাড়ির রান্নাঘর থেকে হঠাৎ চিৎকার ও চেঁচামেচির শব্দ শুনতে পান আশপাশের লোকজন। পরে তাঁরা এগিয়ে গিয়ে রান্নাঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, পালিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তির হাতে ধারালো অস্ত্র দেখা গেছে। তবে কী কারণে এবং কারা এ হামলার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে কি না, সে বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর