শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ
শাহজাদপুরের সাবেক মেয়রকে গ্রেফতারে বাধা, আটক ৪ উল্লাপাড়ায় ছাত্রী নিয়ে আত্মগোপনে থাকার ২৪ দিন পর শিক্ষক গ্রেপ্তার বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন চান সাংবাদিক মির্জা শহিদুল পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের আত্মহত্যায় সহায়তার উদ্দেশ্যে বিষ বিক্রেতার ২৫ বছরের কারাদণ্ড চাইলেন কানাডার প্রসিকিউটররা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন বিডিএসের সিরাজগঞ্জের দপ্তর সম্পাদক হলেন বেলকুচির কৃতিসন্তান ডা: রকি উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী মিস ইউনিভার্সের দুই বিভাগে সেরা মাহি ৫১তম বিশেষ বিসিএস লিখিত পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেষ মুহূর্তের গোলে মেসিদের বিদায়, সেমিফাইনালে কলম্বাস

অনলাইন ডেস্ক: / ৫১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

জয় অথবা ড্র মেজর লিগ সকারের শিরোপা রেসে টিকে থাকতে ইন্টার মায়ামির সামনে এমন সমীকরণই ছিল। কিন্তু সেই সমীকরণ মেলাতে পারল না লিওনেল মেসির দল। প্লে-অফের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে কলম্বাস ক্রুর কাছে হেরে এমএলএস কাপ থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

শনিবার বাংলাদেশ সময় সকাল ৭ টায় শুরু হওয়া ম্যাচে কলম্বাসের মাঠে ১-০ গোলে হেরেছে মায়ামি। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচেও ৩-০ গোলে হেরেছিল তারা। ফলে দুই ম্যাচেই সিরিজ শেষ হয়ে গেল মায়ামির।

স্কটসমিরাকল-গ্রো ফিল্ডে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা পায়নি কোন দলই। ম্যাচের যোগ করা সময়ে (৯০+২) মিনিটে কলম্বাসের হয়ে জয়সূচক গোলটি করেন সান্তিয়াগো রদ্রিগেস। গোলমুখে তৈরি হওয়া জটলার সুযোগ কাজে লাগিয়ে কাছ থেকে দারুণ ভলিতে বল জালে পাঠান তিনি।

এই হারে শিরোপা ধরে রাখার লড়াই শেষ হয়ে গেল বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামির। শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করে প্লে-অফের পরের রাউন্ডে উঠল কলম্বাস ক্রু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর