রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
গাবতলীতে ডাচ্ বাংলা ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ রাজশাহী নগরীতে নিষিদ্ধ আ’লীগ, মাদক কারবারী সহ গ্রেপ্তার ৩২, যুবকের কারাদণ্ড পাবনায় সিটি সেন্টারে ফেন্সি ওয়ার্ল্ডের উদ্বোধন শাবিপ্রবিতে ৪০ সংগঠনের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু সুস্থতার নতুন ট্রেন্ড গরুর কলিজার ক্যাপসুল, আড়ালে স্বাস্থ্যঝুঁকি ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনে দুটি নতুন প্যাসেঞ্জার লিফট স্থাপন কার্যক্রমের উদ্বোধন কালিয়াকৈরে প্রাইভেট কারে আগুন বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ নির্বাচনে সহিংসতা বরদাশত করা হবে না : ইসি সানাউল্লাহ ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছেড়ে আফ্রিকায় ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র: আইআরজিসি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গাবতলীতে ডাচ্ বাংলা ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

রাজধানীর গাবতলী টার্মিনাল মসজিদের বিপরীত পাশে ডাচ্ বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকের সামনে সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে এসে এক দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রবিবার (২৯ নভেম্বর) রাত ৭টা ৫৫ মিনিটের দিকে দারুসসালাম থানাধীন গাবতলী টার্মিনাল মসজিদের অপর পাশে ডাচ্ বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকের সামনে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্ত একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, মোটরসাইকেলে এসে এক দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর