রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ
বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ নির্বাচনে সহিংসতা বরদাশত করা হবে না : ইসি সানাউল্লাহ ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছেড়ে আফ্রিকায় ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র: আইআরজিসি ডিসি সম্মেলনের আদলে ইউএনওদের সম্মেলন ১ ডিসেম্বর নেত্রকোনা ও ময়মনসিংহ সীমান্তে পাঁচ মানব পাচারকারী আটক রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকদের সতর্কতায় রক্ষা পেল দুটি ট্রেন দিনাজপুরে তাপমাত্রা ১৪ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি অবসরের পর শিক্ষার্থীদের সঙ্গে ব্যাট হাতে কুক ঢাকার রাস্তায় ফুল বিক্রেতার সঙ্গে নাচলেন ওটিলিয়া শহর জুড়ে আতঙ্ক  উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নেত্রকোনা ও ময়মনসিংহ সীমান্তে পাঁচ মানব পাচারকারী আটক

নেত্রকোনা প্রতিনিধি : / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

নেত্রকোনা ও ময়মনসিংহ সীমান্তে পৃথক যৌথ অভিযানে পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, আটক ব্যক্তিরা মানব পাচারের পাশাপাশি চোরাচালানের সঙ্গেও জড়িত।

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার রোধে ৩১ বিজিবির অধীন চারুয়াপাড়া ও দুর্গাপুরের বিজয়পুর বিওপির সদস্যরা পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে যৌথ অভিযান চালান। রোববার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গাছুয়াপাড়া এলাকায় চারটি অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে এসব অভিযান থেকে চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, ধোবাউড়া উপজেলার গোবরচুনা গ্রামের মো. রুবেল হোসেন, এনামুল হক (৩৩), মো. আনোয়ার হোসেন (৩০) ও মো. আজহারুল ইসলাম (২৭)। তাঁদের মধ্যে রুবেলের বিরুদ্ধে আগে থেকেই তিনটি মামলা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অন্যদিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার জগতকুড়া এলাকায় বিজয়পুর বিওপির অধীন আরেকটি যৌথ অভিযান চালিয়ে মো. হারুন মিয়া (৪২) নামের একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধেও আগে থেকে তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, আটক পাঁচজনই চোরাচালানের সঙ্গে জড়িত। চারুয়াপাড়া বিওপির হাতে আটক চারজনকে ধোবাউড়া থানায় এবং বিজয়পুর বিওপির হাতে আটক একজনকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। সীমান্তে বিজিবির টহল অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর