পাবনা শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের ২য় তলায় উদ্বোধন হয়েছে ফেন্সি ওয়ার্ল্ড। বিকাল ৫টায় ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার ফারহানা বিথি।
এসময় উপস্থিত ছিলেন, আজকের জয়িতা অ্যাডমিন নিপা ইসলাম, হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশ, অনলাইন কর্ণারের স্বত্বাধিকারী শামীম হোসেন, ব্লগার রাহাত আলম রাদ, পলি পারভীন (পলি আন্টি), ইমতিয়াজ হোসেন, মায়া খাতুন (ক্রিয়েশন অব মায়া), ইফরাত প্রথমা (প্রথমা), শিমলা খাতুন (শিমলা ওয়ার্ল্ড), সানজিদা বিশ্বাস (সানজিদা স্টোরি), অপরূপা ইসলাম (অপরূপা ফানি), নুপুর (নুসাইবার আম্মু), তামান্না আফরিন (ডেইলি বাই তামান্না), মোহনা সিদ্দিকি (ড্রিমস বাই মোহনা), তাসফিয়া তাসনিম রাইসা, জান্নাতুল ফেরদৌস, লামিয়া (লামিয়া জার্নি), তানজিব সোহান (ফুডি সোহান), নয়ন শেখ, মাধবী আক্তার মিতা, হাসিবুল ইসলাম জীম, সোহানুর রহমান, রবিন বিশ্বাস, জনিসহ পাবনার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মাধবী আক্তার মিতা ও হাসিবুল ইসলাম জীম জানান, ফেন্সি ওয়ার্ল্ডে মেয়েদের দেশি-বিদেশি বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের পোশাক, দেশীয় ঐতিহ্যবাহী নকশা, তাঁত ও আধুনিক কাটের পোশাক, মার্জিত দেশীয় পোশাক, সালোয়ার কামিজ, ভেলভেট, ভিসকস এবং কটন সিল্কের এক্সক্লুসিভ পোশাক, আধুনিক ওয়েস্টার্ন ও স্মার্ট ক্যাজুয়াল পোশাকসহ নানা ধরনের এক্সক্লুসিভ কালেকশন পাওয়া যাচ্ছে। এছাড়াও রয়েছে আধুনিক ও ওয়েস্টার্ন ধাঁচের পোশাক, কুর্তি এবং ফ্যাশনেবল উইন্টার কালেকশন। প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষে ১০% ছাড় চলছে। স্টক শেষ হওয়ার আগেই লুফে নিন আপনার পছন্দের পণ্যটি।