শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ
কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে অস্ত্র উদ্ধার, কুখ্যাত সন্ত্রাসী ডন রাসেল আটক যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন এসএসসির প্রশ্নপত্র দেয়ার নামে টাকা হাতিয়ে নিচ্ছিল চক্র, অতঃপর… সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার : প্রধানমন্ত্রী রায়গঞ্জে ধান কাটায় বাধা ও হয়রানির অভিযোগে ভূমিহীনদের সংবাদ সম্মেলন সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার কাজিপুরে স্বাধীনতা স্কয়ারের মুর‍্যালের কালো কাপড় অপসারণ, আলোচনায় ছাত্রলীগ নেতা ভোলায় অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপি-পন্থীদের মধ্যে সংঘর্ষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে টেকসই উন্নয়ন ও সুশাসন বিষয়ক আলোচনায় জেলা প্রশাসক আফিয়া আখতার

রাজশাহী প্রতিনিধি : / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

“সুশাসনের জন্য পরিবর্তনটা শুরু করতে হবে নিজের”

আমরা সমাজে কিংবা প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে প্রায়ই একে-অন্যকে দোষারোপ করিÑ সে দুর্নীতিবাজ, সে কাজ ঠিকমতো করে না। কিন্তু আমি কী করি, তা নিয়ে ভাবি না। প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠার জন্য পরিবর্তনটা শুরু করতে হবে নিজের থেকেই। এমন মন্তব্য করেছেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ও প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ে মুক্ত আলোচনা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে রাজশাহী জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)।

জেলা প্রশাসক বলেন, বর্তমানে সমাজে কিছু অসুস্থ প্রতিযোগিতা চলছে। এ কারণে কাক্সিক্ষত সামাজিক পরিবর্তন বাধাগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, আমাদের সবার জবাবদিহিতা থাকতে হবে। প্রতিটি সংস্থা-ই দুর্নীতি বিরোধী সংস্থা যদি আমরা সঠিকভাবে কাজ করি, তাহলে দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠাগুলো আরও শক্তিশালী হবে।
তথ্য অধিকার আইনের গুরুত্ব তুলে ধরে আফিয়া আখতার বলেন, আংশিক তথ্য প্রচার ঠিক নয়। এতে ভুল বার্তা যায়। তথ্য দিতে হলে তা পূর্ণাঙ্গভাবে দিতে হবেÑ নেবো, দেবো এবং প্রচার করবো।

তিনি দেশপ্রেম, বিবেকবোধ ও সামাজিক-ধর্মীয়-নৈতিক মূল্যবোধ পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সনাক সভাপতি প্রফেসর ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবি’র কোঅর্ডিনেটর মো. আতিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী।
রাজশাহী জেলা ও বিভাগীয় দপ্তরের বিভিন্ন দপ্তর প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর