শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন ইতালিতে মানবপাচারের সময় সাগরে নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যু, গ্রেফতার ২ চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ খোকশাবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা আবু রায়হান চাঁনের জয়পুরহাটে ছাউনিবিহীন আক্কেলপুর প্ল্যাটফর্ম,রোদ-বৃষ্টির দুর্ভোগে যাত্রীরা জামালপুরে ডেঙ্গু রোগীদের মশারি বিতরণ স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ গাজীপুর থেকে বাসে সিরাজগঞ্জে আসা পথে মাদ্রাসা ছাত্র নিখোঁজ  কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জেল পলাতক হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক.ঢাকা: / ২৩০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫



শেরপুরের শ্রীবরদী থানাধীনে হত্যা মামলা ও ওয়ারেন্টভুক্ত জেল পলাতক আসামি মো. মাসুদকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত দেড়টা দিকে এটিইউর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের একটি দল বিলভরট এলাকা থেকে তাকে আটক করে।

বুধবার (২৬ নভেম্বর) এন্টি টেররিজম ইউনিট থেকে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

এটিইউ জানায়, ২০২৩ সালের ৫ এপ্রিল ১৩ বছরের কিশোর জসীমকে ছুরিকাঘাতে হত্যা করেন মাসুদ। ভিকটিম সেদিন সন্ধ্যায় ভ্যানগাড়ি নিয়ে ভায়াডাঙ্গা বাজারে গেলে তার সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। বাড়ি ফেরার পথে ধাক্কাধাক্কির জেরে মাসুদ তাকে ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই জসীমের মৃত্যু হয়। পরে লাশ ধানক্ষেতে ফেলে রেখে ভ্যানটি নিয়ে পালিয়ে যান তিনি। ভ্যানটি বিক্রি করতে গেলে স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনার পর জসীমের বড় ভাই রুবেল মিয়া শ্রীবরদী থানায় মামলা করেন। মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মাসুদ। ২০২৩ সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরকার অস্থিরতার সুযোগে শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যান মাসুদ। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ শেরপুর সদর থানায় মামলা করে। পলাতক থাকার সময় তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

মাসুদের বিরুদ্ধে শ্রীবরদী থানার আরও দুইটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারের পর তাকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর