বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে একই পরিবারের তিনজন খুনের ঘটনায় থানায় মামলা মধুখালীতে সাবেক কাউন্সিলর কামরুজ্জামান বাবু গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রাজশাহীতে শহিদদের প্রতি শ্রদ্ধা, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ফসল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন: খন্দকার মারুফ জাতীয় ঐক্য বিনষ্ট করতে একটি বিশেষ গোষ্ঠী তৎপর: প্রিন্স গভীর সাগরে জলদস্যুর হামলা, আহত ১২ জেলে; মাছ-জাল লুটের অভিযোগ দুর্ঘটনাই আশীর্বাদ! চাঁদে স্পেসএক্সের রকেটের আঘাতে নতুন গবেষণার সুযোগ হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ হরমুজ খোলা নিয়ে ধোঁয়াশা, এশিয়ায় সামান্য বাড়লো জ্বালানি তেলের দাম আগামী ৫ দিন বৃষ্টির আভাস
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রকাশের পর জেলা শিক্ষা কর্মকর্তার তদন্ত কমিটি গঠন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬



মাইকিং করে বার্ষিক পরীক্ষা বন্ধ করা, অসদাচরণ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহ আলম এর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ তদন্ত কমিটি গঠন করেন। শাহজাদপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন কে প্রধান করে ১ (এক) সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১০ (দশ) কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাহাব উদ্দিন।

এর আগে উল্লাপাড়া ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডেপুটেশনকৃত (সংযুক্তি) প্রাক-প্রাথমিকের সহকারী শিক্ষক শাহ আলম এর বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে শিক্ষক শাহ আলম বিনা অনুমতিতে ক্লাশ পার্টির নাম করে তিনি শিক্ষার্থীদের নিকট থেকে চাঁদা গ্রহন, ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের নাম করে লক্ষাধিক টাকা তুলে নয়ছয় করার অভিযোগ রয়েছে এই শিক্ষকের বিরুদ্ধে। এছাড়াও তিনি শিক্ষক আন্দোলনের নাম করে উপজেলার সকল বিদ্যালয় থেকে প্রায় ৩ লক্ষ ৪০ হাজার টাকা উত্তোলন করে কোন ধরনের হিসাব দেননি তার সহকর্মীদের। শিক্ষক আন্দোলনের সময় মাইকিং করে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বন্ধ করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ সময় প্রধান শিক্ষক বাঁধা দিলে তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করেন শিক্ষক শাহ আলম।

এব্যাপারে তদন্ত কর্মকর্তা শাহজাদপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ মুরাদ হোসেন জানান, তদন্ত কমিটির ব্যাপারে আমি এখনো কোন চিঠি পাইনি। চিঠি পেলে স্বচ্ছতার সাথে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর