বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ
রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত গাজীপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে, থানায় মামলা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত কামারখন্দে গোয়ালঘরের তালা ভেঙে সাতটি গরু চুরি শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, নতুন বিধিমালা বাস্তবায়নে গণবিজ্ঞপ্তি ‘বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে’ বোরকা পরা নারীর ইশারায় বাসে হানা দেয় ডাকাতেরা, ১৫-২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসিতে ভোটার তালিকা পাঠিয়েছে সংসদ বিদেশি কর্মীদের ব্যক্তিগত নিয়োগকর্তার অধীনে স্থানান্তরের সুযোগ চালু করল সৌদি আরব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ, আটক ৮

নিজস্ব প্রতিবেদক: / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬



কক্সবাজারের সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ দিয়ে মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্টসহ ৮ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের ব্যবহৃত একটি ফিশিং বোটও জব্দ করা হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ) দিবাগত রাত ১টার দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। বিষয়টি সোমবার বিকালে নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ‘অপারেশন কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ ছেঁড়াদ্বীপ-এর দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমার-এ পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।

অভিযানকালে পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ৮ জনকে আটক করা হয়। জব্দকৃত সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, সমুদ্রপথে চোরাচালান ও পাচার রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর