বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ
রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত গাজীপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে, থানায় মামলা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত কামারখন্দে গোয়ালঘরের তালা ভেঙে সাতটি গরু চুরি শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, নতুন বিধিমালা বাস্তবায়নে গণবিজ্ঞপ্তি ‘বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে’ বোরকা পরা নারীর ইশারায় বাসে হানা দেয় ডাকাতেরা, ১৫-২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসিতে ভোটার তালিকা পাঠিয়েছে সংসদ বিদেশি কর্মীদের ব্যক্তিগত নিয়োগকর্তার অধীনে স্থানান্তরের সুযোগ চালু করল সৌদি আরব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চট্টগ্রাম ও কক্সবাজারে কোস্ট গার্ডের পৃথক অভিযানে প্রায় ১ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ১

নিজস্ব প্রতিবেদক: / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬



বাংলাদেশ কোস্ট গার্ড চট্টগ্রাম ও কক্সবাজারে পৃথক দুই অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কক্সবাজারের টেকনাফ থানাধীন জিরো পয়েন্ট মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক সিএনজিকে থামার সংকেত দিলে চালক সিএনজি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে সিএনজির ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।

অপরদিকে, একইদিন রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন সাংগু চট্টগ্রামের আনোয়ারা থানাধীন রায়পুর ইউনিয়ন সংলগ্ন এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৪৩ হাজার টাকা। এ ঘটনায় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।

জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর