বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত গাজীপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে, থানায় মামলা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত কামারখন্দে গোয়ালঘরের তালা ভেঙে সাতটি গরু চুরি শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, নতুন বিধিমালা বাস্তবায়নে গণবিজ্ঞপ্তি ‘বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে’ বোরকা পরা নারীর ইশারায় বাসে হানা দেয় ডাকাতেরা, ১৫-২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসিতে ভোটার তালিকা পাঠিয়েছে সংসদ বিদেশি কর্মীদের ব্যক্তিগত নিয়োগকর্তার অধীনে স্থানান্তরের সুযোগ চালু করল সৌদি আরব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যাত্রাবাড়ীতে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দ্বন্দ্ব, লেগুনাচালক খুন, মূল অভিযুক্তসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬



রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনাচালক মো. নূরে আলম ইসলাম ওরফে খাইরুল হত্যার ঘটনায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১০) সদস্যরা।

গ্রেফতারকৃত আসামিরা হলেন– সোহান মুন্সী, হৃদয় হোসেন ও মো. শাকিল।

সোমবার(২৩ ফেব্রুয়ারি) রাতে র‍্যাব-১০-এর যাত্রাবাড়ী ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ক্যাম্পটির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী সুমন। এ সময় র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, সম্প্রতি যাত্রী ওঠানোকে কেন্দ্র করে ঘটনার যাত্রাবাড়ী থেকে চিটাগাং রোডগামী লেগুনা স্ট্যান্ডে ভিকটিম খাইরুলের সঙ্গে গ্রেফতারকৃত মো. হৃদয় হোসেনের বাকবিতণ্ডা হয়। ওই সময় হৃদয় খাইরুলকে হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে গত ২০ ফেব্রুয়ারি দুপুর পৌনে তিনটার দিকে খাইরুল যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া গার্মেন্টসের সামনে পৌঁছালে হৃদয় ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়। তাদের এলোপাতাড়ি মারধরে গুরুতর আহত হন খাইরুল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় ২১ ফেব্রুয়ারি দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় একটি হত্যা মামলা (নং–৫৭) দায়ের করা হয়। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

র‍্যাব-১০ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন বলেন, ঘটনার পরপরই গোয়েন্দা নজরদারি বাড়িয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করা হয়। এর অংশ হিসেবে ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুতুবখালী মাছের আড়ৎ এলাকায় অভিযান চালিয়ে মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি মো. সোহান মুন্সীকে গ্রেফতার করা হয়। তার বাড়ি মাদারীপুর সদর উপজেলার বাহেরচর এলাকায়।

পরে সোমবার বিকাল পৌনে চারটার দিকে গেন্ডারিয়ার দয়াগঞ্জ মোড় এলাকা থেকে মামলার প্রধান আসামি মো. হৃদয় হোসেনকে গ্রেফতার করা হয়। তার স্থায়ী বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। একই দিন বিকেল সাড়ে চারটার দিকে যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ পাইপ রোড এলাকা থেকে মামলার আরেক এজাহারভুক্ত আসামি মো. শাকিলকে গ্রেফতার করা হয়। তার বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর