শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
মৌচাকে বিল্লাল হত্যা: বিএনপি নেতা খাজা হাবিব গ্রেফতার টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে: আমিনুল হক পুলিশ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার আহ্বান পুলিশের নোয়াখালীতে র‍্যাবের পৃথক অভিযান, তিন হত্যা মামলার আসামি গ্রেফতার নোয়াখালীতে মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৯৭৯০ পিসসহ গ্রেফতার ২ মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে চুরির চেষ্টা ব্যর্থ, ৪৫০ কেজি স্ক্র্যাপ উদ্ধার টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৮০ হাজার পিস ইয়াবা ও বোট জব্দ বাড্ডায় আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই শিশু আটক পল্লবীতে অস্ত্রের মহড়া, চাপাতিসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩৪০ বাংলাদেশি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

প্লাস্টিকের জুতার ভেতরে ইয়াবা পাচার, ২৯৭০ পিসসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: / ১২৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬



নোয়াখালীর সদর উপজেলায় প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালাদরাফ ইউনিয়নের চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানটি পরিচালনা করে অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

গ্রেফতার ইসমাইল হোসেন (৪০) উপজেলার কালাদরাফ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের রামহরি তালুক গ্রামের উত্তর চাকলা রাজের বাড়ি মৃত ফয়েজ আহমদের ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, সোমবার সকাল পোনে ৮টার দিকে উপজেলার পূর্ব চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড়ের দুলাল অটো সার্ভিসিং সেন্টারের সামনে সন্দেহভাজন হিসেবে মাদক কারবারি ইসমাইলকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা দুটি প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় দুটি পলি প্যাকেটে মোট ২ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অপ্পো এ-৩এস মডেলের দুই সিমযুক্ত স্মার্টফোন ও একটি নকিয়া ব্র্যান্ডের দুই সিমযুক্ত বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর