বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ
কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

অনির্দিষ্টকালের জন্য রংপুর-নীলফামারী রুটে বাস চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক: / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
-সংগৃহীত ছবি।

বাস শ্রমিকদের আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শ্রমিক নেতাকে নির্যাতনের প্রতিবাদে রংপুর বাস-মিনিবাস মালিক সমিতির অধীনে নীলফামারীর সব রুটে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘোষণা দেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম।

ঘোষণা অনুযায়ী আজ রবিবার সকাল থেকে রংপুর থেকে নীলফামারী-সৈয়দপুর-কিশোরগঞ্জ-জলঢাকা-ডিমলা-ডোমার রুটে সব বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকাগামী বাস এবং দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা সমিতির বাস চলাচল স্বাভাবিক আছে।

জানা যায়, কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া বাস শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির দপ্তর সম্পাদক সফিকুল ইসলামের সঙ্গে শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির কয়েকজন নেতাকর্মী তাকে শারীরিকভাবে নির্যাতন ও লাঞ্ছিত করেন। স্থানীয়রা আহত সফিকুলকে উদ্ধার করে এবং পরে বিষয়টি জেলা শ্রমিক ইউনিয়নের নেতাদের জানানো হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত রংপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির অধীনে চলাচলকারী সব বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নীলফামারী জেলা শ্রমিক ইউনিয়ন।

বাস চলাচল বন্ধ থাকায় নীলফামারী ও আশপাশের রুটে যাত্রীদের ভোগান্তি বেড়েছে; অনেককে বিকল্প পরিবহন ব্যবহার করতে হচ্ছে।

সৈয়দপুরের বাসিন্দা আজগর আলী বলেন, ডাক্তার দেখানোর জন্য রংপুর যাবো। সকাল সাড়ে ১০টায় ডাক্তারের সিরিয়াল রয়েছে। সৈয়দপুর-নীলফামারী রুটের বাস বন্ধ, তাই রংপুরগামী দিনাজপুরের বাসের অপেক্ষায় আছি।

একই অভিজ্ঞতার কথা জানান সোবহান ইসলাম, জাহানারা বেগম, রুমা আক্তারসহ রংপুরমুখী আরও যাত্রীরা।

অন্যদিকে, এই পরিস্থিতিতে রংপুর অঞ্চলের পরিবহন খাতে অস্থিরতা তৈরি হয়েছে। শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, মালিক সমিতির পক্ষ থেকে শ্রমিকদের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া এবং শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্য পাওনা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলেও তারা দাবি করেন।

বাস শ্রমিক আনারুল ইসলাম বলেন, আমরা বাসে কাজ করে জীবিকা নির্বাহ করি। কিন্তু মালিক সমিতি আমাদের এভাবে নির্যাতন করলে কীভাবে কাজ করবো? শ্রমিক নির্যাতনের বিচার চাই।

নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, আমাদের শ্রমিক নেতাকর্মীদের ওপর হামলা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। সঠিক বিচার না হওয়া পর্যন্ত রংপুর বাস মিনিবাস মালিক সমিতির সব বাস নীলফামারী দিয়ে চলতে দেব না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর