শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ
মোংলায় এক পরিবারের ৯ সদস্যের দাফন সম্পন্ন অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে ১৪ সদস্যের কমিটি ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল রায়গঞ্জে ইফতার বিতরণে বাধা দেওয়ার অভিযোগে শ্রমিক দল নেতার পদ স্থগিত নারীর নেতৃত্ব ও সক্ষমতা উদযাপনে জেসিআই বাংলাদেশের আন্তর্জাতিক নারী দিবস আয়োজন অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড সেনাবাহিনী সব সময় মুক্তিযোদ্ধাদের পাশে থাকবে: সেনাপ্রধান ‘এই স্ববিরোধিতা কেন?’ রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

১২শ পর্যটক নিয়ে কক্সবাজার থেকে সেন্টমার্টিনের পথে তিন জাহাজ

অনলাইন ডেস্ক: / ৮২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
-সংগৃহীত ছবি।

১২শ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে মৌসুমের প্রথম যাত্রা করেছে তিনটি জাহাজ। সোমবার (১ ডিসেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজগুলো রওনা করে।

সরকারি নির্দেশনা মেনে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক যেতে পারবেন অনুমতিপ্রাপ্ত জাহাজগুলোতে, পরবর্তী দুই মাস (৩১ জানুয়ারি পর্যন্ত) থাকছে দ্বীপে রাত্রিযাপনের সুযোগ।

যাত্রার ক্ষেত্রে পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।

জাহাজ মালিকদের ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের’ সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ৬টি জাহাজকে প্রশাসন অনুমতি দিয়েছে, যাত্রীর আনুপাতিক হার বিবেচনায় আজ ৩টি জাহাজ যাচ্ছে। জোয়ার-ভাটা ও নদীর নাব্যতা বিবেচনায় প্রতিদিনের যাত্রার সময় নির্ধারণ করা হয়েছে। সেন্টমার্টিন থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলো বিকেলে আবার কক্সবাজারের উদ্দেশে ফিরবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর