বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সলঙ্গায় প্রশংসায় ভাসছে আব্দুল করিম শিরাজী সেচ্ছাশ্রমে ১২ শ মিটার চলাচল অনুপযোগী মেঠো পথ মেরামত কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত নওগাঁয় ১২০ বস্তা ডিএপি সার পাচার আটক করলেন স্থানীয়রা উল্লাপাড়ায় ছাগল গাছ খাওয়াকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা-ভাঙচুর: নারীসহ আহত ৩ বাগদান ভাঙার কয়েক সপ্তাহের মধ্যেই ফের একসঙ্গে পৃথ্বী শ-আকৃতি দেশের বাজারে আজকের স্বর্ণের দাম স্ত্রী-ছেলেসহ কাদের মির্জার বিরুদ্ধে দুদকের তিন মামলা প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে হাসানুল হক ইনুর আপিল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পাকিস্তানে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৩ পুলিশ কর্মকর্তা নিহত

অনলাইন ডেস্ক: / ১৭৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
-সংগৃহীত ছবি।

পাকিস্তানের উত্তর-পশ্চিমে আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুনখাওয়ায় রাস্তার পাশে পুঁতে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণে নগর পুলিশের প্রধানসহ (এসপি) তিন কর্মকর্তা নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) প্রদেশটির হাঙ্গুতে ভয়াবহ এ ঘটনা ঘটে।

বোমা বিস্ফোরণের আগে সেখানকার স্থানীয় একটি থানায় হামলা হয়। নিহত কর্মকর্তারা তদন্তের জন্য সেখানে যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা আদম খান। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি দাবি করেছেন, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।

টিটিপি একটি সম্পূর্ণ আলাদা দল হলেও আফগানিস্তানের তালেবানের সঙ্গে তাদের যোগসূত্র আছে বলে অভিযোগ করে থাকে পাকিস্তান। যদিও তালেবান প্রত্যেকবারই এ দাবি প্রত্যাখ্যান করেছে।

আফগান তালেবানের দাবি, তারা তাদের ভূখণ্ডে বিদেশি কোনো সংগঠনকে আশ্রয় প্রশ্রয় দেয় না।

তা সত্ত্বেও চলতি মাসের মাঝামাঝিতে আফগানিস্তানে হামলা চালায় পাকিস্তান। এ সময় দেশটির রাজধানী কাবুলকে লক্ষ্যবস্তু করা হয়।

সূত্র: আরব নিউজ, আনাদোলু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর