বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এ অতিরিক্ত ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহকদের বিক্ষোভ, কর্তৃপক্ষের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস  জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের আশঙ্কা, বাড়ছে খরচ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কালিয়াকৈরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে আহতের ঘটনার যুবক গ্রেফতার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিয়ারতে বিএনপি নেতারা ফেরিওয়ালা পারুলকে ভ্যানগাড়ি উপহার দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা টিটু লুইজিয়ানায় ১০০ বিলিয়ন ডলারের মহাকাশঘাঁটি নির্মাণের ঘোষণা মাস্কের কাল বসছে তৃতীয় অধিবেশন : ইস্যুভিত্তিক বিতর্কে উত্তপ্ত হবে সংসদ পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জরুরি সভা ডেকেছে ছাত্রদল

অনলাইন ডেস্ক: / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

জরুরি সাংগঠনিক সভা ডেকে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ। সভাটি আগামীকাল রবিবার দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনস্থ ভাসানী ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত হবে।

শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করেছেন।

অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একই স্থানে বিকেল সাড়ে ৪টায় জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর পূর্ব, ঢাকা মহানগর পশ্চিম, ঢাকা জেলা উত্তর, ঢাকা জেলা দক্ষিণ, গাজীপুর জেলা ও মহানগর, মানিকগঞ্জ জেলা, টাঙ্গাইল জেলা, মুন্সিগঞ্জ জেলা, নরসিংদী জেলা শাখার সুপার ফাইভের সাথে কেন্দ্রীয় সংসদের জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর