রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী হরমুজ বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতি চীনের, যুক্তরাষ্ট্রের নয়: বিশ্লেষক ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে : র‌্যাব উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত জামায়াত আমিরের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ দক্ষিণী অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন দেশকে এভিয়েশন হাবে পরিণত করতে মহাপরিকল্পনা পূর্বশর্ত: বিমানমন্ত্রী ঘরে বসেই বিমান ওড়ানোর রোমাঞ্চ: গুগল আর্থ-এ যেভাবে খেলবেন ফ্লাইট সিমুলেটর দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় জনসমাগম; আনসার-ভিডিপির সুসংগঠিত নিরাপত্তা মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫



বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ব্যতিক্রমধর্মী ও ব্যাপক জনসমাগম দেখা গেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই বিপ্লব এক্সপ্রেসওয়ে পর্যন্ত বিভিন্ন এলাকায় হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।


আশিকউজ্জামান বলেন,এ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) সুসংগঠিত ও পরিকল্পিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। জনশৃঙ্খলা বজায় রাখা, যাত্রী চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

আনসার-ভিডিপি সদর দপ্তর সূত্রে জানা গেছে, পূর্বনির্ধারিত পরিকল্পনার অংশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ প্রবেশ ও বহির্গমন পয়েন্টসমূহে আনসার ব্যাটালিয়নের সদস্যদের মোতায়েন করা হয়। পাশাপাশি বিমানবন্দরের বিভিন্ন জোন ও কৌশলগত স্থানে অতিরিক্ত সদস্য নিয়োজিত থাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা সম্ভব হয়েছে।

বিমানবন্দরের অভ্যন্তরীণ এলাকায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও চলাচল নির্বিঘ্ন রাখতে উল্লেখযোগ্য সংখ্যক অঙ্গীভূত আনসার সদস্য দায়িত্ব পালন করেন। ইনসাইড টার্মিনাল, ড্রাইভওয়ে, ক্যানোপি এলাকা এবং ল্যান্ডসাইড ট্রাফিক ব্যবস্থাপনায় কয়েক শতাধিক আনসার সদস্য মোতায়েন থাকায় জনসমাগম ও যান চলাচল কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখা হয়।

এছাড়া পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষায়িত আনসার গার্ড ব্যাটালিয়নের সদস্যদের কৌশলগত স্থানে মোতায়েন করা হয়। একই সঙ্গে নাসা গ্রুপের অভ্যন্তরে স্থাপিত অস্থায়ী হেলিপ্যাড এলাকাতেও বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করেন।

সার্বিক এ নিরাপত্তা কার্যক্রমে মোট ৬৫০ জন আনসার সদস্য নিয়োজিত ছিলেন। এর মধ্যে ২৫০ জন আনসার ব্যাটালিয়নের সদস্য এবং ৪০০ জন অঙ্গীভূত আনসার সদস্য দায়িত্ব পালন করেন। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে এ নিরাপত্তা কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর