বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুর মডেল থানা পুলিশের অভিযান, গ্রেফতার ৪১ ভুয়া পরিচয়ে পাসপোর্টের চেষ্টা, নারায়ণগঞ্জে রোহিঙ্গা আটক জামিনে বের হয়েই ফের ইয়াবা ব্যবসা সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রধানমন্ত্রী-মন্ত্রীদের সিল-স্বাক্ষর জালিয়াতি করে তদবির, চাকরিচ্যুত ইঞ্জিনিয়ারসহ গ্রেফতার ঢাকায় মোতায়েন হচ্ছে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড ৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক: ডিবি প্রধান নতুন বিতর্কের জন্ম দিল এআই টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সাত মাস পর ফিরে ডাক মারলেন উইলিয়ামসন

অনলাইন ডেস্ক: / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

জাতীয় দলে ফেরাটা একদমই সুখকর হলো না কেন উইলিয়ামসনের। দীর্ঘ সাত মাস পর দলে ফেরেন নিউজিল্যান্ডের এই অভিজ্ঞ ব্যাটার। তবে রানের দেখা পাননি। ক্রিজে গিয়ে এক বলের বেশি টিকতে পারলেন না তিনি।

মাউন্ট মঙ্গানুইয়ে রবিবার ইংল্যান্ডের বিপক্ষে ২২৪ রানের লক্ষ্যে দ্বিতীয় ওভারে ক্রিজে যান উইলিয়ামসন। প্রথম বলে তাকে চমৎকার আউটসুইং ডেলিভারি করেন ব্রাইডন কার্স। রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করেন উইলিয়ামসন। তার ব্যাটের বাইরের কানা ছুঁয়ে বল জমা পড়ে জস বাটলারের গ্লাভসে। হতাশ চাহনিতে মাঠ ছাড়েন ৩৫ বছর বয়সী ব্যাটার।

প্রায় ১৫ বছর ও ১৭৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটিই উইলিয়ামসনের প্রথম গোল্ডেন ডাক। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে তার পঞ্চম গোল্ডেন ডাক এটি। টি-টোয়েন্টিতে তিনবার ও টেস্টে একবার প্রথম বলে আউট হয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর