বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ফেসবুকে মিথ্যা, মানহানিকর পোস্ট বিএনপি নেতার মামলা, সমন জারি সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণগেল দায়িত্বরত এটিএসআইয়ের জাতীয় নৃত্য প্রতিযোগিতায় রাজশ্রী প্রথম খেলোয়াড়দের ফিটনেস ও জীবনরক্ষাকারী দক্ষতা বাড়াতে বিকেএসপিতে বিশেষ কর্মশালা শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১২, এক যাত্রীর হাত বিচ্ছিন্ন পল্লবীতে গোলাগুলি: ১৩ মামলার আসামি ‘টান আকাশ’ গ্রেফতার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭২ বিমানের কর্মকর্তার সহায়তায় নেপালের বোর্ডিংপাসে ইতালি যাত্রা, ধরা পড়ল জাল ভিসার চক্র
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কক্সবাজারে পর্যটকবাহী জাহাজে নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের যৌথ অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

কক্সবাজারে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজে যাত্রীদের জান–মালের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ) ভোরে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার, জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ’র সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, সম্প্রতি একাধিক পর্যটকবাহী জাহাজে ক্রু স্বল্পতা ও অনভিজ্ঞতার কারণে দুর্ঘটনার ঘটনা ঘটে। এর মধ্যে ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ ও ‘এমভি কর্নফুলী এক্সপ্রেস’ চরে আটকে পড়ার পাশাপাশি গত ২৭ ডিসেম্বর ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে, যা পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করে।

এর প্রেক্ষিতে মঙ্গলবার মধ্যরাত সাড়ে ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত কক্সবাজারের নোনিয়াছড়া সংলগ্ন বিআইডব্লিউটিএ ঘাটে পরিচালিত অভিযানে জাহাজগুলোর রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ, রুট পারমিট, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ও ক্রুদের দক্ষতা সনদ যাচাই করা হয়। এছাড়া জাহাজের নির্ধারিত ধারণক্ষমতা, যাত্রীদের তালিকা সংরক্ষণ, পর্যাপ্ত লাইফ সেভিং ইকুইপমেন্টের ব্যবস্থা ও ব্যবহার নিশ্চিত করা হয়।

একই সঙ্গে ক্যাপ্টেন ও ক্রুদের দায়িত্ব পালনে আরও সতর্ক ও সচেতন থাকার নির্দেশনা দেওয়া হয়। অভিযান চলাকালে কোনো অনিয়ম বা অসংগতি পরিলক্ষিত হলে তা নিরসনে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা। তিনি আরও বলেন, পর্যটকদের নিরাপদ ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর