বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের তিনটি আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জ-৪, ৫ ও ৬ আসনের মনোনয়নপত্র যাচাই বাচাই শেষে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রবিবার জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাচাই শেষে রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক আমিনুল ইসলাম এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। দলের নেতার স্বাক্ষরে গড়মিল থাকায় সিপিবির প্রার্থী আব্দুল হাকিম ও ১ ভাগ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র আলমগীর হোসাইনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। দলের নেতার স্বাক্ষরে গড়মিল থাকায় সিপিবির প্রার্থী মতিয়ার রহমান ও ১ ভাগ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির মনোনয়ন বঞ্চিত তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক গোলাম মওলা খান বাবলুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সিরাজগঞ্জ- (শাহজাদপুর) আসনে ১৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বিএনপির মনোনয়ন বঞ্চিত শফিকুল ইসলাম ছালামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ১ ভাগ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির ও স্বতন্ত্র প্রার্থী ওয়াসেক ইকবাল খান মজলিসের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে মোট ৪৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই বাচাইয়ে মোট ১৩জন প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় বর্তমানে ৩২জন বৈধ প্রার্থী রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর