শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ভোলায় অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপি-পন্থীদের মধ্যে সংঘর্ষ টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার ট্রাফিক মতিঝিলের নতুন উদ্যোগে স্বস্তি শিক্ষার্থী-অভিভাবকদের মোবাইলে টিকটক ভিডিও দেখানোর প্রলোভনে ৫ বছরের শিশুকে বলাৎকার, ছিঁড়লো পায়ুপথ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে সাইদুর রহমান বাচ্চুর নিজ উদ্যোগে হাতপাখা, পানি ও বিস্কুট বিতরন কাজিপুরে উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বগুড়ায় পৌর কর্মচারীদের মানববন্ধন

বগুড়া প্রতিনিধি : / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

বগুড়া পৌরসভা থেকে বর্জ্য অপসারণ সংক্রান্ত ও ঠিকাদারী দর বিজ্ঞপ্তি এবং টেন্ডার বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় শহরের সাতামাথায় বগুড়া পৌরসভা শ্রমিক ইউনিয়ন ও জেলা হরিজন শ্রমিক ইউনিয়ন যৌথ কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন যৌথ কমিটির আহ্বায়ক মামুনুর রশিদ পেস্তা, সদস্য সচিব আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিপক রাম, সজল কুমার নিপু, নয়ন হরিজন, আব্দুর রউফ, নিরোদ হরিজন, টুটুল, শাফীদুল হক আখের, সোহরাব হোসেন সৌরভ, সুধির হরিজন ও জাফরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।

বক্তারা বগুড়া পৌরসভা থেকে বর্জ্য অপসারণ সংক্রান্ত ঠিকাদারী দর বিজ্ঞপ্তি বাতিল এবং টেন্ডার স্থগিত করার দাবি জানান। এছাড়া তারা জানান, একই দাবিতে আগামী ২৭ অক্টোবর পৌর অফিস চত্বরে অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ২৮ অক্টোবর একই স্থানে সাধারণ সভা আয়োজনের কথাও জানান তারা।

মানববন্ধনে বগুড়া পৌরসভার সকল চুক্তিভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের স্থায়ীকরণের দাবিও জানানো হয়। মানববন্ধনের শেষ পর্যায়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর