বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ
উল্লাপাড়ায় ৩৩ হাজার মানুষ পাবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ শেরপুরে কিশোরকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ধারণ গ্রেফতার ১ গাজীপুরে কারখানায় চাঁদাবাজি ও হামলায় সুপারভাইজারসহ তিন শ্রমিক আহত যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২ মাদকের টাকা না পেয়ে ইউপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: রূপনগরে আমিনুল হক তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫৪ সংসদের প্রথম অধিবেশন : যানবাহন চলাচলে যে নির্দেশনা দিল ডিএমপি নাচনমহলে তদন্ত চলাকালে হামলার অভিযোগ সিংড়া পৌরসভায় ৪হাজার ৬২৫ পরিবার পেল ঈদুল ফিতরের ভিজিএফ চাউল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায়  দাফন 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

কাজিপুরে বুরুঙ্গি গ্ৰামের মৃত সিরাজ উদ্দিন সরকারের ছেলে বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম (আজিজ) মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
এর আগে দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত বিভিন্ন জটিল সমস্যায় ভুগছিলেন । মহান স্বাধীনতা যুদ্ধের একজন সৈনিক ও জাতির সূর্য সন্তান হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষে বিকেলে পূর্ব খুকশিয়া হাই স্কুল প্রাঙ্গণে ইউএনও মোস্তাফিজুর রহমান ও পুলিশের চৌকষ একটি দল মৃতের কফিনে রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শন করেন।
এ সময় কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আহমেদ, ইউনুস উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ সালাম, বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ খান ছাড়াও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম (আজিজ) স্বাধীনতা যুদ্ধে দেশের ভিতরে প্রশিক্ষণ গ্ৰহণ করেন, এবং ৭ নং সেক্টরে সিরাজগঞ্জ ও আশপাশের বিভিন্ন স্থানে সম্মুখ সমরে অংশ নেন।  স্বাধীনতা পরবর্তীতে সরকারি খাদ্য দপ্তরে চাকরি করতেন। ৯০ দশকের আগে যমুনা নদীর ভাঙ্গনে বুরুঙ্গি গ্ৰাম বিলীন হয়ে গেলে তিনি পূর্ব খুকশিয়া গ্ৰামে পরিবারসহ স্থায়ীভাবে বসবাস করতেন। ২ পুত্র ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর